
সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রায় ঘোষণা করতে এজলাসে হাজির হয়ে ৩০০ পাতার রায়ের সারসংক্ষেপ পড়ছেন বিচারক। এদিকে আদালতের বাইরে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর বিচারের রায় দেখতে ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন শতাধিক ভুক্তভোগী।
সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হতে থাকেন অনেকে। তাঁদের মধ্যে একজন নুরুল হক। টেকনাফ নাজিরপাড়া এলাকার এজাহার পিয়ারের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম।
মানববন্ধনে নুরুল হক বলেন, ‘ওসি প্রদীপ তাঁর লালিত বাহিনী দ্বারা আমাকে ডেকে ১০ মাস আটকে রেখে ১ কোটি টাকা দাবি করেন। অন্যথায় ক্রসফায়ারের হুমকি দেন। ১০ মাস পরে কলাতলী থেকে একটি অস্ত্র ও ৫ হাজার ইয়াবা জব্দ দেখিয়ে আমাকে কারাগারে পাঠানো হয়। এরপর আমাদের নাজিরপাড়ার বাড়িটি দখলে নেন ওসি ও তাঁর বাহিনী।’ নুরুলের বড় ভাই নুর মোহাম্মদ ও তাঁর ভাগনেকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর ফাঁসি দাবি করেন তিনি।
মানববন্ধনের একপর্যায়ে নুরুল হক বলেন, ‘মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট ও লাল সালাম। কেননা, কক্সবাজারের ইতিহাসে এটিই আলোচিত ও বড় অপরাধের বিচার। ত্বরিতগতিতে রায় ঘোষণা করতে যাচ্ছেন আদালত। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে।’
সকাল থেকে কনকনে শীত উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ওসি প্রদীপের নির্যাতনের শিকার শতাধিক লোক ওসি প্রদীপ ও তাঁর বাহিনীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করতে আসেন। রায় দেখে বাড়ি ফেরার অপেক্ষায় তাঁরা।
আরও পড়ুন:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১০ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
৪৪ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩ ঘণ্টা আগে