চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১১ শ্রমিকের মধ্যে ৫ জন নিহত হয়েছেন। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
স্থানীয়রা জানায়, আজ সোমবার ভোরে বালুভর্তি বাল্কহেড এমবি ইকবাল হোসেন-১ এর সঙ্গে মাটি বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবে ৫ শ্রমিক নিখোঁজ হয়। একে একে তাঁদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহতরা হলেন-আউয়াল মাঝি (৫৫), মোবারক হেসেন (৩৫), নাছির হোসেন (৩২), আল-আমিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহতদের সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। নিহতরা স্থানীয় ব্রিক ফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 
দুর্ঘটনাকবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন জানান, আমরা আমাদের পাশ দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বালুবাহী বাল্কহেড আমাদের সজোরে ধাক্কা দিলে আমাদের ১১ জন যাত্রীর মধ্যে ৫ জন নিহত হয়।
চাঁদপুরের বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর ২ জনের মরদেহ ভেসে উঠে। পরে একে একে অন্যদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করে। ঘণ্টাখানেকের মধ্যে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিয়াত শওকত তারিম (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন, টাকাপয়সার পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ায় তার পরবর্তী...
২৯ মিনিট আগে
গ্যাসের চলমান তীব্র সংকটে আয়ে টান পড়েছে সিএনজিচালিত যানবাহন, বিশেষ করে অটোরিকশার চালকদের। গ্যাস সংগ্রহ করতে ফিলিং স্টেশনে কয়েক ঘণ্টা লেগে যাওয়ায় যাত্রী পরিবহনে সময় কম পাচ্ছেন। যে টাকা আয় হচ্ছে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে অনেক
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে জলাবদ্ধতা আর উচ্ছেদের আশঙ্কায় দিন কাটছে রবিদাস সম্প্রদায়ের ১৮টি পরিবারের। তাদের অভিযোগ, একটি শিল্পপ্রতিষ্ঠান সীমানাপ্রাচীর নির্মাণ করে পানি যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই ঘরে পানি ঢুকছে। সাপ-জোঁকের উপদ্রবও বেড়েছে। বসতভিটা ছাড়তে বাধ্য করতেই এমনটি করা হচ্ছে বলে দাব
১ ঘণ্টা আগে
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা আশা দিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে। তবে তার আগে প্রয়োজন একাধিক পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং নিয়মিত চিকিৎসা।
১ ঘণ্টা আগে