
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রেয়াজউদ্দিন বাজারে অবৈধভাবে আসা ও নকল সিগারেটের ব্যবসার পরিধি বাড়ছে। ১০ থেকে ১৫ বর্গফুটের একেকটি দোকানে দিনে ৩-৪ লাখ টাকার বেচাকেনা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও কাস্টমস প্রায় সময় অভিযান চালিয়ে জব্দ করছে বিপুল পরিমাণ অবৈধ ও নকল সিগারেট। তবে এরপরও থেমে নেই ব্যবসা।
তিন বছর আগেও রেয়াজউদ্দিন বাজারে সিগারেটের দোকান ছিল ৩০-৩২টি। বর্তমানে এর সংখ্যা প্রায় ১০০। এসব ব্যবসায়ীর সিগারেট মজুত রাখার জন্য রয়েছে আলাদা গুদাম। সম্প্রতি রেয়াজউদ্দিন বাজার এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন ধরনের দোকানের ফাঁকে গড়ে উঠেছে ১০-১৫ বর্গফুটের সিগারেটের দোকানগুলো। দোকানগুলোতে সাজানো দেশি সিগারেট। তবে পাইকার এলে গুদাম থেকে এনে দেওয়া হয় নকল ও বিদেশ থেকে অবৈধভাবে আসা সিগারেট। গত জুলাই ও আগস্টে রিয়াজউদ্দিন বাজারসহ আরও কয়েকটি এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৭ (সাবেক র্যাব) ও কোস্ট গার্ড ১৫ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করে।
বাজারের একাধিক পাইকারি সিগারেট ব্যবসায়ী জানান, বেশির ভাগ দোকানে দিনে গড়ে ২-৩ লাখ টাকার সিগারেট বেচাকেনা হয়ে থাকে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, এখানে বিদেশি সিগারেটের প্রচুর চাহিদা রয়েছে। বেশির ভাগ ক্রেতা বিদেশি সিগারেট কিনছেন।
গোয়েন্দা পুলিশের সাম্প্রতিক তথ্য বলছে, বর্তমানে নকল সিগারেটগুলো ঢাকা, টাঙ্গাইল, বগুড়া ও ফরিদপুরের কয়েকটি কারখানা থেকে বিভিন্ন পণ্যের আড়ালে রেয়াজউদ্দিন বাজারে ঢুকছে। চট্টগ্রামের বিভিন্ন কারখানায় উৎপাদিত নকল সিগারেটও এই বাজারে ঢুকছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে রিয়াজউদ্দিন বাজারের এই ব্যবসার নিয়ন্ত্রণ ছিল সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটন ওরফে বিড়ি লিটনের। তখন সিন্ডিকেটের হয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহের দায়িত্ব ছিল মো. রাশেদ নামে একজনের। তিনি বলেন, ‘সব ব্যবসার মধ্যে বৈধ ও অবৈধ থাকে। এক হাতে তালি বাজে না। এই কাজে কমবেশি সবাই জড়িত। বাজারে আমার সিগারেটের দোকান রয়েছে ঠিক। কিন্তু অবৈধ ব্যবসায় আমি এখন আর নেই।’
এদিকে জুলাই অভ্যুত্থানের পর পুরোনো সিন্ডিকেট ভেঙে যায়। বর্তমানে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতার আশ্রয়ে এই সিন্ডিকেট চলছে। অভিযোগ রয়েছে, ‘প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ’ বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে প্রায় ১২ লাখ টাকা চাঁদা তোলা হয়।
এই বাজারের আরমান স্টোরের মালিক আরমান ওরফে জসিম উদ্দিন নগর বিএনপির শীর্ষ এক নেতার প্রশ্রয়ে সিন্ডিকেটের কিছু অংশ নিয়ন্ত্রণ করছেন। তবে আরমান বলেন, ‘আমি রেক্সিনসহ বিভিন্ন প্লাস্টিক পণ্যের ব্যবসা করি। অবৈধ সিগারেটের ব্যবসার সঙ্গে আমি কোনো সময় জড়িত ছিলাম না। এ ছাড়া কোনো জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে ব্যবসা করছি না। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। সিন্ডিকেটের সঙ্গেও জড়িত নই।’
কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মানিক ওরফে সোনা মানিক বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে আমাদের কোনো ব্যবসা নেই। আমরা ওগুলোর খবরও রাখি না। দলীয় যাঁদের নাম বলছেন, তাঁদের বিরুদ্ধে কেউ হয়তো অপপ্রচার চালাতে পারে।’
মানিক আরও বলেন, ‘আগে আওয়ামী লীগের হয়ে যারা এখানে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তারাই এখন আমাদের দলের কতিপয় নেতার নাম ভাঙিয়ে অপকর্ম করছে। রাজপথের ত্যাগী কর্মীরা এসবের সঙ্গে জড়িত নন।’
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক সাগর সেন আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে বিদেশি সিগারেটের বাজারটি অনেক পুরোনো ইস্যু। এটা নিয়ে আমাদের নজরদারি সব সময় আছে। মূলত সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর অপারেশন পরিচালনা করি।’

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু এলাকায় মেঘনা নদীতে জেগে উঠেছে বড় একটি চর। চরের উর্বর মাটিতে গজিয়েছে সবুজ ঘাস। সেই চর দেখে আবার নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার আশা করছেন একসময়ের নদীভাঙনের শিকার কৃষকেরা।
২৫ মিনিট আগে
‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
৪০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৪ হাজার ৭৫৩টি। কর্মরত আছেন ৪ হাজার ১৪৮ জন। পদের বিপরীতে ৬০৫ শিক্ষক কম।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবীদ্বারে বাঁশকাটা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দিনমজুরকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত লিমনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে