
বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করার পরীক্ষামূলক ফিচারের পরিধি বাড়াচ্ছে টু্ইটার। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
টুইটারের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষামূলক ফিচারটি কার্যক্ষমতা যাচাই করে দেখার সুযোগ পাবে ব্রাজিল, স্পেন আর ফিলিপাইনের ব্যবহারকারীরা।
সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্ল্যাটফর্মে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার নিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে টুইটার। সমালোচনার মুখে গত বছরের আগস্ট মাসে বিভ্রান্তিকর তথ্য চিহ্নিতকরতে পরীক্ষামূলক ফিচারটি চালু করে প্রতিষ্ঠানটি।
প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করেছিল টুইটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক ফিচারটির মাধ্যমে এখন পর্যন্ত টুইটার কর্তৃপক্ষ ৩০ লাখ বিভ্রান্তিকর টুইটের অভিযোগ পেয়েছে।
এর আগে এক টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যবহারকারীরা এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ বার এ ফিচার ব্যবহার করেছে। তারা যেসব টুইটকে নীতিবিরুদ্ধ মনে করেছে, মূলত তার বিরুদ্ধেই রিপোর্ট করা হয়েছে।
গত বছর বার্ডওয়াচ নামের আরেকটি ফিচার শুরু করে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট । এই ফিচারটিতে অংশগ্রহণকারীরা টুইটের সঙ্গে বাড়তি নোট জুড়ে দিয়ে তাতে প্রয়োজনীয় আনুষঙ্গিক তথ্য যোগ করতে পারেন। বিভ্রান্তিকর ও ভুয়া টুইট মোকাবিলায় আরেকটি উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ফিচারটিকে। তবে, টুইটারের মূল সাইটে নয় নোটগুলো জমা থাকে একটি পৃথক ওয়েবসাইটে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
২ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
৩ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৪ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৮ ঘণ্টা আগে