
নতুন রূপে পুরো বিশ্বকে আবার নাস্তানাবুদ করছে করোনা মহামারি। এর নতুন ধরন ওমিক্রনে টালমাটাল পশ্চিমা দেশগুলো। এর প্রভাবে পুনরায় অর্থনৈতিক মন্দা ঠেকাতে আগেভাগেই বড় প্রতিষ্ঠানগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পিছিয়ে নেই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর অফিসে ঢোকার নতুন নিয়ম দিয়েছে প্রতিষ্ঠানটি। সবার কাছে থাকতে হবে করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার সনদ।
অ্যাপলের অভ্যন্তরীণ ই-মেইলের বরাত দিয়ে গতকাল শনিবার দ্য ভার্জ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারির মধ্যে যাঁরা টিকার বুস্টার ডোজ নেওয়ার প্রমাণ জমা দেননি, অফিসে ঢোকার ক্ষেত্রে তাঁদের করোনা শনাক্তের পরীক্ষা করাতে হবে। তাতে যাঁদের নেগেটিভ ফল আসবে, তাঁদেরই কেবল অফিসে ঢুকতে দেওয়া হবে।
মূলত করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে রয়টার্সের কাছে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি অ্যাপলের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রে ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির প্রতিষ্ঠানগুলো তাদের কর্মচারীদের অফিসে প্রবেশের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম আরোপ করছে। শুধু তাই নয়, করোনা টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করা হচ্ছে। এই যেমন চলতি সপ্তাহে একই পথে হেঁটেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
এদিকে গত শুক্রবার অ্যালফাবেট ইনকরপোরেটেডের প্রতিষ্ঠান গুগল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অফিসগুলোতে প্রতি সপ্তাহে কর্মীদের বাধ্যতামূলক করোনার টেস্ট করার সাময়িক নীতি গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার জন্য মার্কিন গুদামকর্মীদের ৪০ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন ।

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
১২ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
১৪ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
১৮ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
২০ ঘণ্টা আগে