সাইবার নিরাপত্তা এখন বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। এ কারণে প্রায় প্রতিটি দেশই সাইবার প্রতিরক্ষায় ব্যাপক বিনিয়োগ করছে। তবে ইসরায়েল এ ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে। এ খাতে মোট বৈশ্বিক বিনিয়োগের অর্ধেকই ইসরায়েলে হয়েছে বলে আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির এ যুগে বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠান নিজেদের গোপন তথ্য সুরক্ষিত রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে। কারণ, প্রায়ই সাইবার আক্রমণের মাধ্যমে বিভিন্ন দেশের গোপন নথি হ্যাক হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। এ অবস্থায় দেশগুলো নিজেদের গোপনীয় তথ্য সুরক্ষিত রাখতে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে।
দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে সাইবার প্রতিরক্ষায় বিনিয়োগের বিষয়টি তুলে আনেন বেনেট। বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে এর প্রতিরক্ষা বলয় তৈরির দিকে জোর দেন তিনি।
বেনেট বলেন, ‘অত্যাধুনিক সাইবার প্রতিরক্ষা বলয় প্রতিষ্ঠা করতেই ইসরায়েল এ প্রযুক্তিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। আর সে কারণেই সাইবার প্রতিরক্ষায় আমরা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছি।’ তিনি বলেন, এরই মধ্যে গত কয়েক বছরে সাইবার কোম্পানিগুলোতে বিশ্বব্যাপী বিনিয়োগের প্রায় অর্ধেক ইসরায়েলে এসেছে। এ খাতে যে অফুরন্ত সুযোগ দেখতে পারছি, আমরা তাও লুফে নিতে চাই।’

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
৩ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৪ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে