সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয়ের সমাধান হওয়ায় সাত মাস পর টুইটার থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নাইজেরিয়া। গতকাল বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দেশটির তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আজ (বুধবার) রাত ১২টা থেকে নাইজেরিয়ায় টুইটার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
গত ৪ জুন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির একটি পোস্ট মুছে দেওয়ার পর মাইক্রো ব্লগিংয়ের এই প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির প্রশাসন। ওই পোস্টে প্রেসিডেন্ট দেশটির স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের শাস্তি প্রদানসহ কিছু টেলিকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিলেন।
এর পরই নাইজেরিয়া সরকারের সঙ্গে সংকট সমাধানে আলোচনা শুরু করে টুইটার কর্তৃপক্ষ। নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, টুইটার তাদের শর্ত মেনেই চলবে। এ নিয়ে টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
নাইজেরিয়ায় টুইটারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডাসহ বিভিন্ন দেশ এর নিন্দা জানিয়েছিল।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দিজ্বরে আক্রান্ত হওয়া একটি সাধারণ বিষয়। জ্বর চলাকালে আমরা শরীরের যত্ন নিলেও জ্বর সেরে ওঠার পর অনেকেই এক নতুন সমস্যায় পড়েন। আয়নার সামনে দাঁড়ালেই চোখে পড়ে ত্বকের শুষ্কতা, ঠোঁট ফেটে যাওয়া, চোখের নিচে কালো দাগ এবং মাথায় চিরুনি চালালেই গোছা গোছা চুল উঠে আসার সমস্যা এখন ঘরে
২ ঘণ্টা আগে
মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
৩ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৪ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৮ ঘণ্টা আগে