আপনার শিশু অসুস্থ। কোনোভাবেই তার পক্ষে স্কুলে যাওয়া সম্ভব নয়। কিন্তু তার বদলে যদি অন্য কেউ স্কুলে যায় এবং স্কুলে তার উপস্থিতিও গণনা করা হয়, তাহলে কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো। সেরকমই একটা ঘটনা ঘটেছে জার্মানিতে। সাত বছরের শিশু জশুয়া মার্টিনেঞ্জেলি মারাত্মক অসুস্থতার কারণে স্কুলে যেতে পারছিল না। কিন্তু তার হয়ে স্কুল করে দিল এক রোবট, অ্যাভাটার। স্কুল কর্তৃপক্ষই জশুয়ার জন্য এই সুযোগ করে দিয়েছে।
কেবল স্কুলে যাওয়াই শেষ নয়। অ্যাভাটারটি জশুয়ার হয়ে ক্লাসে শিক্ষককে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সবার সঙ্গে খোশগল্পও করতে পারে। প্রশ্ন করার জন্য শিক্ষকের দিকে তাকিয়ে চোখ পিটপিট করে সংকেতও দিতে পারে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত স্কুলটির প্রধান শিক্ষিকা উতে উইন্টারবার্গ বলেন, ‘বাচ্চারা জশুয়ার মতোই ক্লাস চলাকালে তার সঙ্গে কথা বলতে পারে, হাসতে পারে, এমনকি খোশগল্পও করতে পারে।’
জশুয়ার মা সিমোন মার্টিনেঞ্জেলি জানান, ‘ফুসফুসে মারাত্মক সমস্যার কারণে ঘাড়ে নল লাগানো থাকায় জশুয়া স্কুলে যেতে পারছে না।’ আর জশুয়ার অসুস্থতার মধ্যেও তাকে স্কুলে উপস্থিত থাকার অনুভূতি দিতেই স্কুল কর্তৃপক্ষ জশুয়ার অ্যাভাটার রোবটকে স্কুলে বসারা সুযোগ দিয়েছে।
বার্লিনের মারজান–হেলার্সডর্ফ জেলার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্কুলটি এই প্রকল্প বাস্তবায়ন করছে। জেলার শিক্ষা কাউন্সিলের কর্মকর্তা টর্স্টেন কুয়েন বলেন, ‘বার্লিনে আমরাই একমাত্র জেলা, যেখানে আমরা আমাদের স্কুলটিতে চারটি অ্যাভাটার এনেছি। যদিও আমরা কোভিডকে সামনে রেখে এটি করেছিলাম, কিন্তু এখন আমরা মনে করছি, মহামারি পরবর্তী সময়েও এটি বাস্তবতা হিসেবে হাজির হবে।’
কুয়েন আরও বলেন, ‘নানা কারণেই বাচ্চারা স্কুলে যেতে পারে না। কিন্তু অ্যাভাটার বাচ্চাদের স্কুলে না থেকেও স্কুলে থাকার অনুভূতি নেওয়ার একটি সুযোগ তৈরিতে সক্ষম।’ এই প্রকল্প দেশটির রাজ্যপর্যায়ে বাস্তবায়নের জন্য এরই মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেছেন বলেও জানান তিনি।
স্কুলটির শিক্ষার্থী নোয়া কুয়েজনার স্কুলে অ্যাভাটার আনা প্রসঙ্গে বলে, ‘আমি জশুয়ার বদলে অ্যাভাটার আনায় খুশি হয়েছি। কারণ, আমি অ্যাভাটার পছন্দ করি।’
জশুয়ার আরেক সহপাঠী বলেছে, ‘অ্যাভাটার ভালো তবে, জশুয়ার স্কুলে ফিরে আসাটা আরও ভালো হবে।’

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে