ঢাকা: জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখিয়ে ভারতে শাস্তির মুখে পড়তে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, টুইটারের টুইপ লাইফ বিভাগের মানচিত্রে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে প্রদর্শন করে টুইটার। এর জেরে এই ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ভারত সরকার।
জানা গেছে, টুইটারের এই মানচিত্র ভারতীয় একজন ব্যবহারকারী সামনে আনেন। পরে অনেকেই এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
নীতিমালা নিয়ে ভারতের সরকারের সঙ্গে টুইটারের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। আগে কোনো টুইটার ব্যবহারকারীর পোস্টের জন্য প্রতিষ্ঠানকে দায়ী করে মামলা করা যেতো না ভারতে। কিন্তু গত ১৬ জুন ভারতে এমন আইনি সুরক্ষা হারিয়েছে টুইটার।
এ ছাড়া সম্প্রতি টুইটার ব্যবহার করে ভারতে সাম্প্রদায়িক ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে মামলাও হয়েছে বেশ কয়েকটি।
গত ৩১ মে দিল্লি হাইকোর্টকে টুইটার জানিয়েছিল, তারা ভারতে অন্তর্বর্তীকালীন অভিযোগ নিষ্পত্তির জন্য একটি আইন সংস্থার কর্মকর্তা ধর্মেন্দ্র চতুরকে টুইটারের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। নিয়োগের কয়েক সপ্তাহ যেতে না যেতেই ধর্মেন্দ্র চতুর গতকাল রোববার পদত্যাগ করেছেন। ভারতের নতুন আইন অনুযায়ী, টুইটারের ওই পদের জন্য ভারতীয় বাসিন্দা ছাড়া অন্য কেউ দায়িত্ব পালন করতে পারবেন না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তাঁর সঙ্গে এসেছে বিশাল নিরাপত্তা বহর। এই বহরের মধ্যে রয়েছে তাঁর নিজস্ব কৌশলে সাজানো প্রেসিডেনশিয়াল, যা প্রায়ই ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে পরিচিত। রয়েছে তাঁর সাঁজোয়া অরুস সেনাট লিমুজিনও।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেছিলেন। এসব ফোনকলের উদ্দেশ্য ছিল ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর আহ্বান জানানো। তবে মার্কিন প্রেসিডেন্ট ওই আহ্বান প্রত্যাখ্যান করেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (৬৪ মিলিয়ন) ডলারের বিশাল অর্থ জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামে এক নারীকে ৭৬ মাসের (৬ বছর ৪ মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট বিচারক নাতাশা...
৩ ঘণ্টা আগে
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। জাহাজটিতে ৪২ জন মানুষ ছিলেন। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবন্দর কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে জাহাজটির মেরামতের কাজ চলছিল।
৪ ঘণ্টা আগে