
২০২১ সালে অ্যাপ ডেভেলপারদের প্রায় ৬০ বিলিয়ন ডলার দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির সর্বশেষ অ্যাপ স্টোরের নতুন পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, অ্যাপল থেকে ডেভেলপারদের আয় বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
অ্যাপের মাধ্যমে মোট কত আয় হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল। তবে ক্রিসমাস ও নববর্ষের প্রাক্কালে গ্রাহকেরা অ্যাপ স্টোরে বেশি সময় ব্যয় করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ।
যুক্তরাষ্ট্রের কুপারটিনোভিত্তিক এই প্রতিষ্ঠানের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে , ২০০৮ সালে অ্যাপলের অ্যাপ স্টোর চালু হওয়ার পর থেকে ২৬০ বিলিয়ন ডলার আয় করেছেন ডেভেলপাররা, যেখানে ২০২১ সালেই আয় হয়েছে ৬০ বিলিয়ন ডলার। অ্যাপ স্টোর চালু হওয়ার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত
ডেভেলপারদের আয় ছিল ৮৬ বিলিয়ন ডলার। এই চার বছরে তা বেড়েছে ডলার ১৭০ বিলিয়ন ডলার।
অ্যাপল ২০১৫ সালে অ্যাপ বিক্রির ওপর ভিত্তি করে ডেভেলপারদের জন্য ১৫ শতাংশ কমিশন নীতি চালু করে। এমনকি কোনো ডেভেলপারের অ্যাপ যদি অ্যাপ স্টোরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিক্রি হয়, তবে পরের বছর তাঁর জন্য ৩০ শতাংশ কমিশন বরাদ্দ থাকবে।
ডেভেলপারদের আয় নিয়ে পরিসংখ্যান দিলেও মূলত কতজন ডেভেলপারের আয় বেড়েছে, সে বিষয়েও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি । অ্যাপ স্টোরে প্রতারণামূলক অ্যাপ ও ক্রয়ের ক্ষেত্রে কঠোর নীতির কারণে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচিত হয়ে আসছে অ্যাপল। গত বছর তাদের অ্যাপ স্টোর থেকে বিতর্কিত ‘এপিক গেমস’ অ্যাপটি নিষিদ্ধ করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
১ সেকেন্ড আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে