সাতক্ষীরা সদরের খেজুরডাঙা আরকে মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে বসা তিন শিক্ষক-কর্মচারী নিয়োগ বোর্ড বাতিল করেছে প্রশাসন।
গতকাল শুক্রবার সকাল ১০টায় দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নিয়োগ বোর্ড বসে। খবর পেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগ বোর্ড বাতিল করে দেন।
সরেজমিন দেখা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নিয়োগ বোর্ড বসে। সহকারী প্রধান শিক্ষক, নৈশপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে লোক নিয়োগ দেওয়ার জন্য গোপনে এই বোর্ড বসানো হয়। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান বোর্ডের তদারকি করেন।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান নিয়োগ বোর্ডের সবাইকে হাত করেই আগে থেকে প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে তাহমিদ ও জাহিদকে নিশ্চয়তা দিয়েই বিশেষ প্রক্রিয়ায় কোরাম পূর্ণ করে এ পরীক্ষার ব্যবস্থা করেছেন।’
গোপীনাথপুরের দেবেন গাইন বলেন, ‘আমাকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে প্রধান শিক্ষকের বোন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারজানা আক্তার ও বাঁশদহা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তৃপ্তি রানীকে কোরাম পূরণের জন্য আনা হয়েছে।’
খেজুরডাঙা গ্রামের কণ্ঠরাম সরকারের ছেলে প্রবেশ সরকার বলেন, ‘আমাকে প্রহরী পদে নিয়োগ দেওয়ার জন্য দাবি করা আট লাখ টাকার পরিবর্তে ছয় লাখ টাকা নিলেও চাকরির বয়স নেই দেখিয়ে পরীক্ষার কার্ড দেওয়া হয়নি।’
খেজুরডাঙা গ্রামের মোস্তাফিজুর রহমান সাজু বলেন, ‘পাঁচ মাস আগে পাতানো নিয়োগ পরীক্ষার মাধ্যমে একজন প্রহরী নেওয়ার চেষ্টা করলে আমি আদালতের শরণাপন্ন হই। মামলার কারণে ওই সময় পরীক্ষা বন্ধ হয়ে যায়। এখনো প্রধান শিক্ষক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করে তিনজনের কাছ থেকে কমপক্ষে ৪০ লাখ টাকা নিয়ে ওই পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘এই পাতানো নিয়োগ বোর্ডের আয়োজনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন।’
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ‘নিয়ম মেনেই নিয়োগ বোর্ড পরিচালনা করা হচ্ছে।’ কেন গোপনে বোর্ড বসানো হয়েছে-এমন প্রশ্নের জবাবে প্রথমে তিনি বলেন, ‘সভাপতি আসতে দেরি করাতে বোর্ড বাতিল হয়েছে।’
তবে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তবে খবর পেয়ে তাৎক্ষণিক ওই পাতানো নিয়োগ পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫