নওগাঁর ধামইরহাটে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিনা মূল্যে চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এটি আয়োজন করে উইমেন্স এম্পাওয়ারর্মেন্ট অর্গানাইজেশন, ইরান হুইল ক্লাব অব ঢাকা ওয়াসিস, প্রতিধ্বনি, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচার, গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর এবং ফেইথ বাংলাদেশ।
এ সময় ১ হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, বিনা মূল্যে চিকিৎসা সেবা, চক্ষু সেবা ও ওষুধ বিতরণ ছাড়াও স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং অকুপেনশনাল থেরাপিস্টের তত্ত্বাবধানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলা ও মানসিক বিকাশের সমস্যা আছে কিনা তা নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে উইমেন্স এম্পাওয়ারর্মেন্ট অর্গানাইজেশনের সভাপতি নাজমা মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরান হুইল ক্লাবের ডিসট্রিক্ট চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেনডেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্যক্রমের আহ্বায়ক ফেইথ বাংলাদেশ নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিধ্বনির সভাপতি সানজিদা ভূঁইয়া, উইমেন ইন মাল্টিলিটারাল এগ্রিকালচারের সম্পাদক ফাহমিদা সুলতান, ইরান হুইল ক্লাব অব ঢাকা ওয়াসিসের প্রেসিডেন্ট শাহিদা হয়দার দীপ্তি।
আয়োজকেরা জানান, প্রায় এক যুগ ধরে সংগঠনগুলো প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষনপাড়া এলাকায় এসব কার্যক্রম হাতে নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।

ক্যানসারসহ বিভিন্ন রোগের ভুয়া চিকিৎসাপত্র দিয়ে সরকারের কল্যাণ তহবিলের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়কের (পিয়ন) বিরুদ্ধে। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের পর এমন ঘটনার কথা জানা যায়।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের একাধিক উপজেলায় যত্রতত্র কৃষিজমি খনন করে মাছের ঘের বানানো হচ্ছে। এতে কৃষিজমির শ্রেণি পরিবর্তন হয়ে যাওয়ায় ধানসহ অন্যান্য ফসল উৎপাদন কমছে। এতে দেশের খাদ্যনিরাপত্তায় একটি বড় সংকট সৃষ্টির আশঙ্কা বাড়ছে।
২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির পৌরসভা মাগুরা। বছরের পর বছর নিয়মিত কর ও ভ্যাট পরিশোধ করছেন বাসিন্দারা। কিন্তু শহরের রাস্তাঘাট ভাঙাচোরা, ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর সড়ক বাতি না থাকায় সন্ধ্যার পর তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। এতে ক্ষুব্ধ পৌরবাসী।
২ ঘণ্টা আগে
ইয়াবা বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রামে এক দম্পতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৩ ঘণ্টা আগে