ইয়াবা বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রামে এক দম্পতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. জয়নাল আবেদীন এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুর রহমান তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন জেলার নাগেশ্বরী উপজেলার সাঞ্জুয়ার ভিটা এলাকার বাসিন্দা মাজেদুল ইসলাম মাজু (২৮) এবং তাঁর স্ত্রী আলপনা বেগম (২১)। রায় ঘোষণার সময় তাঁরা উভয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর সাজা পরোয়ানামূলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৯ আগস্ট নাগেশ্বরী উপজেলার সাঞ্জুয়ার ভিটা এলাকায় আসামিদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৩৫০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় আসামি মাজেদুল পালিয়ে গেলেও তাঁর স্ত্রী আলপনাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তে আসামি স্বামী-স্ত্রীকে দায়ী করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ ১১ বছর বিচারিক কার্যক্রম ও শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আসামিদের প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি তারিকুর রহমান তারিক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফুল আলম।

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার আলমকান্দি এলাকার পদ্মার চরের কিনারা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।
১ ঘণ্টা আগে
মৃত্যুর প্রায় দেড় মাস পর সৌদি আরব থেকে দেশে ফিরল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মো. তুহিনুজ্জামানের (৩৪) মরদেহ। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় দেড় বছর আগে সৌদি আরবে পাড়ি দেওয়া এই প্রবাসীর স্বপ্ন শেষ পর্যন্ত অপূর্ণই থেকে গেল।
১ ঘণ্টা আগে
কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩ জন শিক্ষক আজ প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ সফর তাদের জন্য স্মরণীয়, অনুপ্রেরণাদায়ী ও স্বপ্নপূরণের অভিজ্ঞতায় পরিণত হয়...
২ ঘণ্টা আগে
খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে এক যুবকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে