১৯ জুলাই পর্ন ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাকে। মঙ্গলবার রাজকে আরো ১৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি রাজ। এই মামলায় তদন্তকারীদের কড়া নজরদাড়িতে রয়েছেন শিল্পাও। জানা যায়, ফের জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। পাশাপাশি এই নায়িকার ফোন-এর ফরেনসিক পরীক্ষাও করানো হতে পারে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, শিল্পার সঙ্গে মুখোমুখি হয়েছিলেন রাজ। তখন রাজকে উদ্দেশ্য করে শিল্পা বলেন, ‘আমাদের সব আছে, তাহলে এসব করার প্রয়োজন কী ছিল?’
রাজ কুন্দ্রার গ্রেপ্তারির পর পর্নকাণ্ডে শিল্পা শেঠিকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তল্লাশি করা হয় রাজ-শিল্পার জুহুর বিলাসবহুল বাংলো। সে সময় রাজকে দেখেই কান্নায় ভেঙে পড়েন শিল্পা। অভিযুক্ত স্বামীর মুখোমুখি হয়ে তাঁকে বলেন, এই কর্মের ফলে শুধুমাত্র পরিবারের নামই নষ্ট করেনি, জীবন বিষিয়ে তুলেছে। শিল্পা রাজকে প্রশ্ন করেন, ‘সমাজে তাঁদের একটা সম্মান রয়েছে। এরপরেও এই ধরণের কাজ করার কী কোনও দরকার ছিল?’
এনডিটিভি সূত্রে খবর, ‘জিজ্ঞাসাবাদের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন শিল্পা। রাজ এবং শিল্পার মধ্যে খুব বড় বাকবিতণ্ডা হয় সেই সময়। শিল্পা চিৎকার করে তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জাতীয় কাজ করার প্রয়োজন কী এবং তিনি কেন এসব করেছেন।’।
পর্নকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে রাজ কুন্দ্রার নাম দিয়েছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪২০, ২৯২ এবং ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইটি আইন এবং ইনডেন্ট রিপ্রেজেন্টেশন অব উইমেন (নিষিদ্ধ) আইনের অধীনেও অভিযুক্ত তিনি। ২৯শে জুলাই, অর্থাৎ বৃহস্পতিবার ফের রাজ কুন্দ্রার জামিন আবেদনের শুনানি চলবে মুম্বাই হাইকোর্টে।
আরও পড়ুন

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১৯ ঘণ্টা আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১৯ ঘণ্টা আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১৯ ঘণ্টা আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১৯ ঘণ্টা আগে