বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বাড়িতে অভিযান চালিয়ে ৭০টি পর্নো ভিডিও উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার মুম্বাই পুলিশের পক্ষ এই অভিযান চালানো হয়। তাঁকে গ্রেপ্তারের পর থেকে একের পর এক মডেল অভিনেত্রী মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে। এবার আরো ফাঁসলেন রাজ কুন্দ্রা। তাঁর বাড়ি থেকে উদ্ধা হল ৭০টি পর্নো ভিডিও।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রোডাকশন হাউসের সাহায্য নিয়ে এই ভিডিও তৈরি করেছিলেন রাজের প্রাক্তন ব্যক্তিগত সহকারী উমেশ কামাত। হটশট অ্যাপের মাধ্যমে এই সব পর্নো ভিডিওগুলো দেখতে পেত মানুষ। প্লে স্টোর থেকেই প্রথমে অ্যাপটি পাওয়া গেলেও পরে রাজ তাঁর ব্যক্তিগত সহকারী উমেশ কামাতকে বলেন প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিতে। ২০২০ সালের শেষের দিকে গুগল প্লে স্টোর ও অ্যপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হটশট অ্যাপটিকে।
ইতিমধ্যেই এই দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এ তথ্য পেয়েছে পুলিশ। পর্নো ভিডিও থেকে রাজের রোজগারের পরিমাণও জানতে পেরেছে এরই মধ্যে মুম্বাই পুলিশ জানত পেরেছে। ব্যবসায়ীর বিরুদ্ধে এটাই একটা বড় প্রমাণ হিসেবে ধরছে তদন্তকারীরা।
আগামী শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকছেন রাজ কুন্দ্রা। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে রাজের আইনজীবীর দাবি করেন, যেই ভিডিওগুলো পুলিশের কাছ রয়েছে সেগুলো পর্নো কি-না তার প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তিনি আরও দাবি করেন, এখনকার ওয়েব সিরিজ গুলিতে কতটা অশ্লীল দৃশ্য দেখানো হয়। কিন্তু সেগুলো তো পর্নো বলে দাবি করা হয় না।
রাজের ঘনিষ্ঠ জনেদের মধ্যে তাঁর স্ত্রী শিল্পা শেঠিও রয়েছেন পুলিশি নজরে। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে রাজের এই ব্যবসায় শিল্পাও তাঁকে মদদ জোগাতেন।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৬ ঘণ্টা আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬