অ্যাপের মাধ্যমে পর্নো ছবির সম্প্রচার করতেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। আজ মঙ্গলবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে আদালতকে এমনটি জানানো হয়েছে।
এই বছরের ফেব্রুয়ারিতে মুম্বাই পুলিশের একটি দল গ্রিন পার্ক নামে একটি বাংলোয় অভিযান চালিয়েছিল। মুম্বাই পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্রাইম ব্রাঞ্চের অধীনে ওই ঘটনায় মামলা করা হয়েছিল। এই মামলার তদন্ত চলাকালীন গতকাল সোমবার রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার আদালতে তোলা হয়। পর্নো ছবির তৈরির জন্য রাজ কুন্দ্রাকে আগামী শুক্রবার পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে পুলিশের পক্ষ থেকে মামলায় বলা হয়, রাজ কুন্দ্রা হটশট নামে একটি অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক ভিডিও নিয়ে ব্যবসা করছিলেন। যখন গিহান ভাশিষ্ট নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন তিনি উমেশ কামাত নামে একজনের নাম নেন। উমেশ কামাত রাজ কুন্দ্রার সাবেক ব্যক্তিগত সহকারী। তিনিই এসব বিষয়ে রাজ কুন্দ্রার জড়িত থাকার কথা পুলিশকে অবহিত করেছিলেন।
পুলিশ তার বিবৃতিতে আরও জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলছে। তবে এখনো পর্যন্ত রাজ কুন্দ্রার পরিবার বা শিল্পা শেঠির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এই ঘটনার প্রসঙ্গে মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার মিলিন্দ রাহারাম্বে বলেন, আমরা রাজ কুন্দ্রার অফিস থেকে চুক্তিপত্র, ইমেইল, হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট এবং পর্নো ছবির কিল পেয়েছি।
আরও পড়ুন

দেশে এসেছে কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের মরদেহ। ভোরে ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করার কথা রয়েছে।
৪ ঘণ্টা আগে
রোজার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির প্রায় দুই মাস পরেও দেশ-বিদেশের হলে দর্শক ধরে রেখেছে তানিম নূরের সিনেমাটি। হলের সাফল্যের রেশ থাকতেই হোম স্ক্রিনে আসছে বনলতা এক্সপ্রেস। ২৪ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিনেমা।
৭ ঘণ্টা আগে
২০০৪ সালে মেদিনীপুর থেকে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন এক সাধারণ তরুণ। উদ্দেশ্য ছিল অভিনয়। দুই দশকেরও বেশি সময় পেরিয়ে এসে সেই অনির্বাণ ভট্টাচার্য আজ বাংলা থিয়েটার ও সিনেমার অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র।
১০ ঘণ্টা আগে
আজ তিনি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিল সালমান খানকে!
১৩ ঘণ্টা আগে