জনপ্রিয় বলিউড তারকা কারিনা কাপুর খান করোনামুক্ত হয়েছেন। ইনস্টাগ্রামে এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। এই দুঃসময়ে আমাদের আগলে রাখার জন্য আমার প্রিয় বোনকে ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু অমৃতা, আমরা পেরেছি।’
একই পোস্টে বলিউডের এই অভিনেত্রী তার ভক্ত, চিকিৎসক এবং বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে ধন্যবাদ জানিয়েছেন।
কারিনা তাঁর স্বামী অভিনেতা সাইফ আলী খানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন স্টোরিতে।
নিরাপদে থাকার কথা বলে কারিনা সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
কিছুদিন আগে করোনা আক্রান্ত হন কারিনা। জানা যায়, নির্মাতা করন জোহরের বাড়িতে নৈশভোজের দাওয়াত খেয়ে ফেরার পরই তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তার বন্ধু অমৃতাও কোভিড পজিটিভ হন।

শুরু হচ্ছে সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘পরিবারের সেরা জুটি’। অন্যান্য শো থেকে এই রিয়েলিটি শো কিছুটা ভিন্ন। এখানে জুটি হয়ে অংশ নিতে হবে, আর হতে হবে একই পরিবারের সদস্য। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা, লুৎফর হাসান ও সাজিয়া সুলতানা পুতুল। আয়োজন করেছে সং
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি আগস্টে ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করবেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম
১৫ ঘণ্টা আগে
মঞ্চের মাধ্যমে অভিনয় শুরু, এরপর সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে পরিচিতি এবং সবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ—সব মিলিয়ে হলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্যাডি সিঙ্ক। সদ্য মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিন
১৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ দিন আগে