Ajker Patrika

২৮ বছরে চ্যানেল আই

তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
‘বউ চা’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে বর্ণাঢ্য আয়োজন।

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’—এ স্লোগান নিয়ে বর্ষপূর্তির আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। তিন দিনব্যাপী আয়োজন শুরু হচ্ছে আজ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘মনিবিস্কুট-চ্যানেল আই পুষ্টি আড্ডা’। উপস্থাপনায় ইফাতারা ইরা, পরিচালনায় স্বপ্না রেজা। বিকেল ৫টা ৩০ মিনিটে রয়েছে পুনম প্রিয়ামের পরিচালনায় ‘চেনামুখ দুঃখ সুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’। সংগীতশিল্পীদের নিয়ে সাজানো এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, হোমায়রা বশীর, লিনু বিল্লাহ, পলাশ, পথিক নবীসহ অনেকে। বিকেল ৫টা ৫৫ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব।

১ অক্টোবর রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে থাকছে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনায় জিল্লুর রহমান। সকাল ৭টা ৪০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব।

বেলা ১১টা ৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বরে শুরু হবে ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ শিরোনামের উৎসব। দিনব্যাপী এই উৎসবে থাকবে গান, নৃত্যসহ বিশিষ্টজনদের অংশগ্রহণে নানা আয়োজন।

দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তারকা কথন’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। বেলা ৩টা ৫ মিনিটে আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত, আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, স্বর্ণলতা অভিনীত বিশেষ নাটক ‘বউ চা’। রাত ৯টা ৩৫ মিনিট এবং ২ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার করা হবে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। রাত ১০টা ২০ মিনিটে থাকছে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সাথে সবুজের পথে’।

২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিট এবং ৩ অক্টোবর বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার করা হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এআই নিয়ে বিশেষ আয়োজন ‘ন মানব’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত