
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
সম্প্রতি ডিজনির ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বিশেষ রি-রিলিজ (এনকোর) বিশ্বজুড়ে মাত্র এক সপ্তাহান্তেই ৮ কোটি ৬০ লাখ ডলার আয় করে। ধারণা করা হচ্ছে, সেই সাফল্য দেখেই স্পাইডার-ম্যানকে নতুন করে প্রেক্ষাগৃহে আনার এই কৌশল নেওয়া হয়েছে। এর মাধ্যমে এককভাবে উত্তর আমেরিকার বাজার থেকেই প্রথম সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার আয়ের ইতিহাস গড়তে চায় সনি ও মার্ভেল।
গত ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে রাজত্ব করছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে। এ পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড গড়েছে এটি। ব্র্যান্ড নিউ ডের ওপরে এখন রয়েছে মাত্র দুটি সিনেমা—‘অ্যাভাটার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডের নতুন সংস্করণে যুক্ত বাড়তি দৃশ্যে দেখা যাবে মার্ভেল টিভি সিরিজের জনপ্রিয় নার্স ক্লেয়ার টেম্পল চরিত্রটিকে, অভিনয় করেছেন রোজারিও ডসন। এক সাক্ষাৎকারে তিনি আগেই জানিয়েছিলেন, দৃশ্যধারণে অংশ নিলেও মূল সিনেমা থেকে তাঁর অংশটি বাদ দেওয়া হয়েছিল। নতুন এই সংস্করণে ডসনের দৃশ্যের পাশাপাশি আরও একাধিক চমক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কবে নাগাদ বাড়তি ফুটেজসহ নতুন করে প্রেক্ষাগৃহে আসবে ব্র্যান্ড নিউ ডে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, বক্স অফিসের তুলনামূলক কম চাপের মৌসুমে এই সংস্করণ মুক্তি পেতে পারে।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৪০ মিনিট আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৪৩ মিনিট আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১ ঘণ্টা আগে
হিজাব না পরে গান পরিবেশন করায় ইরানের জনপ্রিয় এক নারী সংগীতশিল্পীকে দেওয়া ৭৪টি দোররা মারার সাজা বহাল রেখেছেন দেশটির একটি আপিল আদালত। কোনো ধরনের আনুষ্ঠানিক শুনানি ছাড়াই নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়েছে বলে আইনজীবীদের বরাতে জানিয়েছে বিবিসি। ২৯ বছর বয়সী ওই সংগীতশিল্পীর নাম পারাস্তু আহমাদি।
১ ঘণ্টা আগে