বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
শুভেচ্ছাদূত হিসেবে আগামী দুই বছর মির্জাপুর চায়ের বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইন ও প্রচারণায় অংশ নেবেন মৌ। এ ছাড়া, বাংলা ভাষা নিয়ে রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-এর সপ্তম বর্ষের আয়োজনে উপস্থাপিকা হিসেবে থাকবেন তিনি।
দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী চা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর চা দীর্ঘদিন ধরে গুণগত মান ও ভোক্তাদের আস্থা ধরে রেখেছে। মৌসুমী মৌয়ের জনপ্রিয়তা ও উপস্থিতি ব্র্যান্ডটির যোগাযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি স্বাক্ষরের পর অনুভূতি জানিয়ে মৌ বলেন, ‘ইস্পাহানি মির্জাপুর চায়ের মতো একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আগামী দুই বছর ব্র্যান্ডটির সঙ্গে দারুণ কিছু কাজ হবে বলে আশা করছি। বিশেষ করে বাংলাবিদ-এর মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৩৯ মিনিট আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১ ঘণ্টা আগে
হিজাব না পরে গান পরিবেশন করায় ইরানের জনপ্রিয় এক নারী সংগীতশিল্পীকে দেওয়া ৭৪টি দোররা মারার সাজা বহাল রেখেছেন দেশটির একটি আপিল আদালত। কোনো ধরনের আনুষ্ঠানিক শুনানি ছাড়াই নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়েছে বলে আইনজীবীদের বরাতে জানিয়েছে বিবিসি। ২৯ বছর বয়সী ওই সংগীতশিল্পীর নাম পারাস্তু আহমাদি।
১ ঘণ্টা আগে