
নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন চয়নিকা চৌধুরী। নাটকের নাম ‘রিহার্সেল’।
এই সেপ্টেম্বরে নির্মাণ ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হয়েছে চয়নিকা চৌধুরীর। এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর চারটি ভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত চারটি নতুন নাটক। সেই নাটকগুলোর রেশ থাকতেই নির্মাতা শুরু করলেন রিহার্সেল নাটকের কাজ।
চয়নিকা চৌধুরী বলেন, ‘পরিচালনার ২৫ বছর উৎসবের আয়োজনে আমার চারটি নাটক প্রচার হয়েছে। দর্শকের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা। অনেক সাড়া পাচ্ছি নাটকগুলো থেকে। এই ভালোবাসাই আমার সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা সব সময়। ২৫ বছর উদ্যাপনের শেষ নাটক রিহার্সেল। ২৭ সেপ্টেম্বর শুটিং শুরু করেছি। আমার সন্তান অনন্য প্রতীক চৌধুরীকেও অনেক দোয়া ভালোবাসা, কারণ সে চমৎকার একটি গল্প লিখেছে, যে গল্পটা আগে কখনো কেউ দেখেনি। সবাই নাটকটি দেখার পর শুধু এতটুকুই বলবে, আরে এমনও হতে পারে!’
রিহার্সেল নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন পার্থ শেখ ও সাদনিমা বিনতে নোমান। পার্থ শেখ এর আগে চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করলেও সাদনিমা এবারই প্রথম তাঁর নির্দেশনায় কাজ করছেন। পার্থ শেখ বলেন, ‘দিদির সঙ্গে কাজ করাটা সব সময় ভীষণ ভালো লাগার। নাটকের গল্পটি খুব সুন্দর। আমরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।’
সাদনিমা বলেন, ‘আরও আগেই চয়নিকা দিদির সঙ্গে কাজ করার কথা হয়েছিল; কিন্তু হয়ে ওঠেনি। অবশেষে এবার তাঁর নির্দেশনায় কাজ করার সুযোগ হলো। যেহেতু নির্মাণে তাঁর ২৫ বছর উপলক্ষে এই নাটকটি তৈরি হচ্ছে, তাই অবশ্যই এটা বিশেষ এবং একটা আলাদা ভালো লাগাও কাজ করছে আমার মাঝে।’
চয়নিকা চৌধুরী জানান, শিগগির একটি টেলিভিশন চ্যানেলে প্রচারের পর রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে রিহার্সেল নাটকটি।

বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
১ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১ ঘণ্টা আগে
হিজাব না পরে গান পরিবেশন করায় ইরানের জনপ্রিয় এক নারী সংগীতশিল্পীকে দেওয়া ৭৪টি দোররা মারার সাজা বহাল রেখেছেন দেশটির একটি আপিল আদালত। কোনো ধরনের আনুষ্ঠানিক শুনানি ছাড়াই নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়েছে বলে আইনজীবীদের বরাতে জানিয়েছে বিবিসি। ২৯ বছর বয়সী ওই সংগীতশিল্পীর নাম পারাস্তু আহমাদি।
১ ঘণ্টা আগে