পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি দিয়ে থাকে ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস। প্রতিষ্ঠানটি থেকে ১৭ আগস্ট, বৃহস্পতিবার এশিয়াজ উইমেন লিডার সম্মাননা পেয়েছেন তাসনুভা আহমেদ টিনা। বর্তমানে তিনি এশিয়াটিক মাইন্ডশেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি এক সকালে বনানী ২৭ নম্বর সড়কের মিলেনিয়াম ক্যাসেলে তাসনুভার অফিসে গিয়েছিলাম আমরা, তাঁর কাজ ও অভিজ্ঞতার কথা শুনতে। জানালা গলে চোখ চলে যাচ্ছিল শরতের সাদা মেঘের দিকে। ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিতে দিতে দৃঢ় ইচ্ছাশক্তি, নিষ্ঠা ও কাজের প্রতি ভালোবাসার গল্প বলে চলেছিলেন তিনি। আর আমরা জেনে যাচ্ছিলাম কান্তার বাংলাদেশ, ইউনিট্রেন্ড লিমিটেড এবং এমইসি বাংলাদেশের মতো বিখ্যাত প্রতিষ্ঠানে তাঁর বর্ণিল কর্মজীবনের কথা।
শুরুর দিনগুলোর কথা
একান্নবর্তী এক পরিবারে জন্ম হওয়া তাসনুভা বেড়ে ওঠেন রাজধানীর গেন্ডারিয়ায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে ভর্তি হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগে। সে সময় লাজুক প্রকৃতির তাসনুভার শুধুই মনে হতো, মার্কেটিংয়ে তিনি ভালো করতে পারবেন না। তাই তিনি মূল বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন ফিন্যান্স। তবে মার্কেটিংয়ের মাইনর তিনটি কোর্স করে বদলে যায় তাঁর চিন্তাধারা। সিদ্ধান্ত নেন, এদিকেই ক্যারিয়ার গড়বেন। বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে ক্যারিয়ার কাউন্সেলিং থেকে চাকরির জন্য ইন্টারভিউ দেন। সেখান থেকে ২০০৫ সালে তাসনুভা যুক্ত হন এশিয়াটিক মাইন্ডশেয়ার নামের প্রতিষ্ঠানটির সঙ্গে। এরপর অন্য কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করে আবারও ফেরেন মাইল্ডশেয়ারেই। ২০০৫ সালে তিনি যে প্রতিষ্ঠানে একজন প্ল্যানার হিসেবে কাজ শুরু করেছিলেন, ১৮ বছরের পথপরিক্রমায় আজ সেখানেই তিনি নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চাকরি পাওয়ার পর পরিবারের কাছ থেকে এজেন্সিতে চাকরি করা নিয়ে কিছুটা বাধার মুখোমুখি হতে হয়েছিল তাসনুভাকে। পরিবার সামলে, নিজেকে বুঝিয়ে অভিজ্ঞতা নিতেই শুরু হয়েছিল তাঁর পথচলা। কিছুদিন পর তিনি বুঝতে পারেন, এটিই তাঁর কাজের জায়গা। কাজের মধ্যে আনন্দ খুঁজে পেতে শুরু করেন তাসনুভা। তিনি বলেন, ‘আমি কোনো দিন চাকরির জন্য আবেদন করিনি। আমাকে যাঁরা ডেকেছেন, আমার ভালো লাগলে তাঁদের সঙ্গে কাজ করেছি। কাজ করেছি; কারণ, এই কাজটা আমার ভালো লাগে।’ ছোটবেলা থেকে যে ব্র্যান্ডগুলো দেখে বড় হয়েছেন, কর্মক্ষেত্রে তাদের সঙ্গেই মিলেছে কাজ করার সুযোগ। সেসব কাজ করতে গিয়ে ধীরে ধীরে এজেন্সি ব্যবসার জটিল সব সমীকরণ আয়ত্ত করেছেন তাসনুভা।
ব্যক্তিগত উপলব্ধি
সমাজ অনেক কিছুই বলবে, সব শুনতে গেলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। পরিবারের সমর্থন থাকলে কোনো কাজই কঠিন নয় বলে মনে করেন তাসনুভা।
পরিবার ও অফিস
‘সবার মা স্কুলে নিয়ে আসে আবার নিয়ে যায়। তুমি শুধু স্কুলে দিয়ে আসো, নিতে আসো না কেন?’ অভিমান ভরে একবার তাসনুভার মেয়ে তাঁকে বলেছিল এ কথা। মেয়েকে বুঝিয়েছেন যে তার মা চাকরি করেন, তাই নিতে যেতে পারেন না। চাকরিটাও জরুরি। এভাবে শুধু অফিস আর ক্লায়েন্ট নয়, তাসনুভা সামলেছেন তাঁর দুই সন্তানকেও। সন্ধ্যার পর মিটিং থাকলে তাদের ডে কেয়ার সেন্টার থেকে অফিসে নিয়ে এসে কাজ শেষে তাদের নিয়েই বাড়ি ফিরতেন তিনি। এখন ছুটির দিনটা শুধুই সন্তানদের জন্য তুলে রাখেন তাসনুভা। কাজ এবং সন্তানদের প্রতি নিজের দায়িত্ব সমান তালে পালন করার চেষ্টা করেন তিনি। সব সময় খেয়াল রাখেন, নিজের কারণে যেন অফিসের কোনো কাজে সমস্যা না হয়।

১১ জুন থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। বলা হচ্ছে, এটিই বিশ্বজুড়ে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে প্রথমবারের মতো ৪৮টি দলের এই মহাযজ্ঞে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। স্টেডিয়ামে প্রায় ৫০ লাখ দর্শক এবং সম্প্রচার মাধ্যমে প্রায় ৬০০ কোটি মানুষ এই আসর উপভোগ করছেন
৬ দিন আগে
নারীদের বেশির ভাগই যখন জুতার ডিজাইনের কারণে পায়ের ব্যথা ও অস্বস্তিকে স্বাভাবিক বলে ধরে নিয়েছেন, তখন মালয়েশিয়ার দুই বোন ভাবলেন, না। সৌন্দর্য দেখাতে গিয়ে পায়ে ব্যথা পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাঁদের সেই ভাবনা থেকে জন্ম নিল একটি জুতার ব্র্যান্ড, যেটি আজ পৌঁছে গেছে ফোর্বসের মঞ্চে।
৬ দিন আগে
প্রশ্ন: চার বছর আগে আমার সন্তানের যখন তিন বছর বয়স, সে সময় আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছেন। তার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখতে চাননি। এই চার বছরে আমি সন্তানকে নিয়ে একা বেঁচে থাকার চেষ্টা করেছি। এখন শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
৬ দিন আগে
মাত্র ১৭ বছর বয়সে এঁকেছিলেন ‘সুজানা অ্যান্ড দ্য এলডার্স’। ২০ বছর বয়সে তাঁর হাতে তৈরি হয়েছিল ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’-এর মতো মাস্টারপিস। তিনি আর্টেমিসিয়া জেন্টিলেস্কি। তিনি শুধু ছবিই আঁকেননি, ভেঙেছিলেন পুরুষতান্ত্রিক সমাজের হাজারো ট্যাবু।
৬ দিন আগে