কিছুদিন আগেই হাইকোর্ট প্রাঙ্গণে উচ্চারিত হলো অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নাম। আদালতের নির্দেশ অনুযায়ী, মা হিসাবে সন্তান মিশেল আমানি সায়রার পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন এই অভিনেত্রী। বাংলাদেশের ইতিহাসে আজমেরী হক বাঁধনই একমাত্র মা, যিনি সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন। তাঁর আগে এবং পরে এখনো কোনো নারী সন্তানের অভিভাবকত্ব পাননি। রেহানা মারিয়াম নূর খ্যাত এই অভিনেত্রী যেন নতুন ইতিহাস গড়লেন। অভিনেত্রী বা তারকার তকমা ছাপিয়ে মাতৃত্বকে কীভাবে উপভোগ করেন বাঁধন? মেয়ে সায়রার চোখে তিনি কেমন বা সন্তানকে নিয়ে তাঁর ভাবনাই বা কী? চলুন একটু জেনে আসি–
‘আমার মেয়ের কাছে আমিই হিরো’
আলাপচারিতা ফোনেই হয়েছিল। নিজের সফলতাকে কীভাবে উপভোগ করেন–এই প্রশ্নের জবাবে বাঁধন বলেন, ‘আমার সবচেয়ে বেশি যা ভালো লাগে তা হলো– আমার মেয়ে তার মা–কে হেরে যেতে দেখে না। তার কাছে তার মা ‘হিরো’। এই ব্যাপারটা আমার ভালো লাগে।
‘মাতৃত্বকে উপভোগ করি’
মাতৃত্ব ব্যাপারটাকে কীভাবে উপভোগ করেন, এই প্রশ্ন করলে বাঁধন বলেন, ‘আমার সন্তানের জন্মের পর আমি আমার ভেতরে এক ধরনের শক্তি অনুভব করেছি। আমি আমার মাতৃত্বকে অনেক উপভোগ করেছি, করি। আবার অনেক চাপের মুখেও পড়েছি। আমাদের দেশে মাতৃত্ব ব্যাপারটাকে চাপিয়ে দেওয়ার প্রবণতা অনেক বেশি, উপভোগ করার সুযোগ কম।’
তিনি জানান, সিঙ্গেল মাদার হওয়ায় আবার মিডিয়ায় কাজ করেন বলে তিনি মা হিসেবে কতটুকু ব্যর্থ সেই হিসেবটাই বেশি চলে আশপাশে। তবে মা হিসেবে নিজের জায়গা থেকে সন্তানের সঙ্গে একান্ত সময়টা আমি খুব উপভোগ করেন।
তিনি বলেন, ‘সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আমিও যে পূর্ণাঙ্গ একজন মানুষ হয়ে উঠছি এ ব্যাপারটা আমি খুব উপভোগ করি।’
‘সন্তানকে আমি সিদ্ধান্ত নিতে দিই’
সন্তানদের নিজের মতো বেড়ে উঠতে দেওয়াতেই বিশ্বাসী বাঁধন। তিনি বলেন, ‘মা হিসেবে আমার দায়িত্ব তাকে সঠিক পথ দেখানো; যাতে সে ভালো মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু বাকিটা আমার সন্তানই নির্ধারণ করবে যে সে জীবনে কী করতে চায়।’
বাঁধন জানান, সমাজব্যবস্থা অনুযায়ী আমরা সন্তানকে নিজের সম্পত্তি মনে করি।
সন্তানকে সিদ্ধান্ত নিতে শেখানো হয় না। মনে করা হয় যে– অভিভাবকই বুঝি সবচেয়ে ভালো বোঝেন। যার কারণে, সন্তান বড় হয়ে যাওয়ার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। একা একা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও দ্বীধাগ্রস্ত থাকে। এই বৃত্ত ভেঙে নতুনভাবে ভাবার সময় এসেছে, একথাও তিনি বিশ্বাস করেন।

১১ জুন থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। বলা হচ্ছে, এটিই বিশ্বজুড়ে ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে প্রথমবারের মতো ৪৮টি দলের এই মহাযজ্ঞে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। স্টেডিয়ামে প্রায় ৫০ লাখ দর্শক এবং সম্প্রচার মাধ্যমে প্রায় ৬০০ কোটি মানুষ এই আসর উপভোগ করছেন
৯ ঘণ্টা আগে
নারীদের বেশির ভাগই যখন জুতার ডিজাইনের কারণে পায়ের ব্যথা ও অস্বস্তিকে স্বাভাবিক বলে ধরে নিয়েছেন, তখন মালয়েশিয়ার দুই বোন ভাবলেন, না। সৌন্দর্য দেখাতে গিয়ে পায়ে ব্যথা পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাঁদের সেই ভাবনা থেকে জন্ম নিল একটি জুতার ব্র্যান্ড, যেটি আজ পৌঁছে গেছে ফোর্বসের মঞ্চে।
১০ ঘণ্টা আগে
প্রশ্ন: চার বছর আগে আমার সন্তানের যখন তিন বছর বয়স, সে সময় আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেছেন। তার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখতে চাননি। এই চার বছরে আমি সন্তানকে নিয়ে একা বেঁচে থাকার চেষ্টা করেছি। এখন শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
১১ ঘণ্টা আগে
মাত্র ১৭ বছর বয়সে এঁকেছিলেন ‘সুজানা অ্যান্ড দ্য এলডার্স’। ২০ বছর বয়সে তাঁর হাতে তৈরি হয়েছিল ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’-এর মতো মাস্টারপিস। তিনি আর্টেমিসিয়া জেন্টিলেস্কি। তিনি শুধু ছবিই আঁকেননি, ভেঙেছিলেন পুরুষতান্ত্রিক সমাজের হাজারো ট্যাবু।
১২ ঘণ্টা আগে