গত এক মাসে দেশের বিভিন্ন প্রান্তে মোট ১৯০ জন নারী এবং কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সংরক্ষিত তথ্য অনুযায়ী, এই ১৯০ জনের মধ্যে নারী ১১৯ এবং কন্যাশিশু ৭১।
মার্চ মাসে মোট ৫৭ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনই ছিল কন্যাশিশু। এ ছাড়া দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ জন, তাদের মধ্যে ৮টি শিশু। আরও উদ্বেগের বিষয় হলো, ধর্ষণের পর দুই শিশুসহ পাঁচজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই এক মাসে মোট ৪৭ জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৩৯ জন নারী এবং ৮টি শিশু। এ ছাড়া ১৭ জনের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
মার্চ মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৫ জন। তাদের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছে। সেই মাসে পারিবারিক কলহ
ও শারীরিক নির্যাতনের ঘটনাও ছিল চোখে পড়ার মতো। সমাজের অবক্ষয় এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেকে আত্মহননের পথ বেছে নিয়েছে। গত মাসে ৪ শিশুসহ মোট ১৪ জন আত্মহত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৫ জন সরাসরি আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছিল। তা ছাড়া সাইবার সহিংসতা এবং উত্ত্যক্তকরণের শিকার হয়েছে আরও অনেক নারী ও শিশু। প্রতিবেদনে আরও দেখা যায়, মার্চ মাসে একজন নারী অ্যাসিডদগ্ধ হয়েছে এবং একটি শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ হওয়ার মতো ঘটনার শিকার হয়েছে।
এ ছাড়া গৃহকর্মী হত্যার মতো অমানবিক ঘটনাও তালিকা থেকে বাদ পড়েনি।
বাংলাদেশ মহিলা পরিষদের এই তথ্যগুলো প্রমাণ করে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আইনি ও সামাজিক কাঠামো আরও শক্তিশালী করা জরুরি। প্রতিদিন গড়ে ছয়জনের বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হওয়ার এই চিত্র সভ্য সমাজের জন্য চরম উদ্বেগের বিষয়।

একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
৩ দিন আগে
আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজ
৩ দিন আগে
তাঁবুর পাশের পলিথিনের একটি পর্দা বা ফ্ল্যাপ সরালেই খোলা বাতাস ও আলো আসে। চারপাশে যত দূর চোখ যায়, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা যেন ভেঙে পড়া কংক্রিট আর দুমড়েমুচড়ে যাওয়া স্টিলের এক বিশাল স্তূপ। এটি গাজা!
৩ দিন আগে
বর্ষার পানিতে তলিয়ে যায় জমি, থেমে যায় চাষাবাদ। অথচ সেই পানির বুকেই গাওতায় ফলছে হলুদ, ঢ্যাঁড়স, শিম ও দেশি লাউ। মানিকগঞ্জের জয়নগর গ্রামের কৃষাণী আলপনা রানী সরকারের ভাসমান চাষে জলাবদ্ধ নিম্নাঞ্চলে বর্ষাকালেও সবজি ও মসলা উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পানিকে বাধা হিসেবে না দেখে লোকায়ত জ্ঞান কাজে লাগ
৩ দিন আগে