বাংলাদেশে নারী রেসার! অবাক হওয়ার কিছু নেই। দেশের প্রথম নারী রেসার হিসেবে নাম লিখিয়েছেন কাশফিয়া আরফা। শুধু তা-ই নয়, তিনি এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর দ্বিতীয় রাউন্ডে দারুণ সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় তিনি মিক্সড ডাবলস বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেছেন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন কাশফিয়া আরফা। তিনি প্রতিষ্ঠানটির হ্যান্ডবল টিমেরও সদস্য ছিলেন। বর্তমানে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে কাজ করছেন। এ প্রতিযোগিতায় কাশফিয়া চালিয়েছেন একেবারে নতুন একটি গাড়ি। একটি নতুন ট্র্যাক লে-আউটে তিনি পার করেন তাঁর প্রাথমিক চ্যালেঞ্জ। সেখানেই আরফা দেখিয়েছেন তাঁর দক্ষতা। এই অনুষ্ঠানের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরফা দেশের প্রতিনিধিত্ব করার জন্য গর্ব করেন।
তিনি লেখেন, ‘দেশের প্রথম ও একমাত্র নারী রেসিং ড্রাইভার এবং ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন এফআইএ এএসএন জাতীয় রেসিং লাইসেন্সের ধারক হতে পেরে গর্বিত। এটা তো মাত্র শুরু। আরও অনেক কিছু আসছে।’ ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন বা এফআইএ এবং ন্যাশনাল স্পোর্টিং অথরিটি বা এএসএন রেসিং লাইসেন্স পেয়েছেন তিনি। এই কৃতিত্ব শুধু আরফার ক্যারিয়ারের জন্য নয়, বাংলাদেশের মোটর স্পোর্টস কমিউনিটির জন্যও মাইলফলক।
আরফা দেশের মেয়েদের মোটর স্পোর্টসকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার অনুপ্রেরণা দেন। তিনি মনে করেন, তাঁর এই অর্জন অন্য অনেককে অনুপ্রেরণা দেবে।

অক্টোবর, ১৯৫১। হিমাচলের কল্পা অঞ্চলের এক দুর্গম পাহাড়ি গ্রাম। সেখান থেকে কয়েক কিলোমিটার হেঁটে এক তরুণী তাঁর বৃদ্ধ মাকে নিয়ে এসেছেন ভোটকেন্দ্রে। উদ্দেশ্য ছিল, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ।
৭ ঘণ্টা আগে
রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে গ্রুমিং বা যৌন নির্যাতনের অভিযোগ উঠলে বিষয়টি ভয়াবহ রূপ নেয়। কারণ, সেখানে ক্ষমতা, প্রলোভন, গোপনীয়তা ও প্রভাব একসঙ্গে কাজ করে। সম্প্রতি রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের এমন কিছু সংবাদ দেখিয়ে দিয়েছে, গ্রুমিং পরিচিত ও ক্ষমতাধর ব্যক্তির হাতেও ঘটতে পারে।
৮ ঘণ্টা আগে
প্রশ্ন: একটি স্কুটি কেনার জন্য ঋণের আবেদন করেছি। আমি একটি স্কুলে পড়াই এবং বেতনসংক্রান্ত কোনো সমস্যা নেই। কিন্তু আট মাস ধরে আমাকে এই লোনের জন্য ঘোরানো হচ্ছে। আমি ড্রাইভিং লাইসেন্স করিয়েছি। আমরা তিন বোন এবং আমার বাবা নেই। আমার মা চাকরি থেকে অবসর নিয়েছেন। লোনের গ্যারান্টার কাকে করা হলে আমার লোন পাওয়ার
৯ ঘণ্টা আগে
আজ জাতীয় কন্যা শিশু দিবস। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অবস্থান বিশ্লেষণ করলে অগ্রগতি ও উদ্বেগের এক মিশ্র চিত্র সামনে আসে। বিগত বছরগুলোতে সরকারি নানা উদ্যোগ ও উপবৃত্তির কল্যাণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার প্রশংসনীয়ভাবে বেড়েছে এবং লৈঙ্গিক সমতা অর্জিত হয়েছে।
১০ ঘণ্টা আগে