
‘সুনীতি’ প্রকল্পের অধীনে গত বুধবার গৃহকর্মীদের জন্য উদ্বোধন করা হলো ‘বয়স্ক পরিচর্যা (এল্ডারলি কেয়ারগিভিং) প্রশিক্ষণ ল্যাব’। দেশে অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত নারী গৃহকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং বিশেষায়িত দক্ষতার মাধ্যমে তাঁদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন আনার লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প ইউসেপ বাংলাদেশের ঢাকা উত্তর অঞ্চলের ব্যবস্থাপনায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও অক্সফামের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে অক্সফাম ইন. বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তারেক আজিজ ‘সুনীতি’ প্রকল্পের সার্বিক কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, এই বিশেষায়িত প্রকল্পের আওতায় মোট ১০০ জন গৃহকর্মীকে পেশাগত দক্ষতার পাশাপাশি পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক মানের উন্নত ‘বয়স্ক পরিচর্যা’বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগ শ্রমবাজারে তাঁদের জন্য সম্মানজনক অবস্থান তৈরি করবে, পাশাপাশি উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। তিনি বলেন, ‘আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহকর্মীদের অবদান কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তাঁদের এই কঠোর পরিশ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তাঁদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এখন সময়ের বড় দাবি। “সুনীতি” প্রকল্পের অধীনে এই বয়স্ক পরিচর্যা প্রশিক্ষণ শুধু তাঁদের কাজের বা আয়ের পরিধিই বাড়াবে না; বরং সমাজে তাঁদের পেশাগত মর্যাদা, কাজের স্বীকৃতি এবং আইনি অধিকার সুনিশ্চিত করতে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।’ তিনি কেয়ারগিভিং প্রশিক্ষণ ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ল্যাব উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে মতবিনিময় সেশন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ, স্বপ্ন ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের এই সুবর্ণ সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের জীবন বদলে ফেলার আহ্বান জানান।
মতবিনিময় সেশনে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে জাকিয়া সুলতানা গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা যারা এই পেশায় আছি, তারা এত দিন সম্পূর্ণ অনানুষ্ঠানিক বা নিজেদের মতো কাজ করে এসেছি। সমাজে আমাদের কাজের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা মর্যাদা ছিল না। কিন্তু আজ এই প্রশিক্ষণে এসে আমরা বৈজ্ঞানিক ও আধুনিক উপায়ে কীভাবে বয়স্ক মানুষের যত্ন নিতে হয়, তা শিখতে পারছি। এই আধুনিক ল্যাব এবং সঠিক প্রশিক্ষণ আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। এটা আমাদের শুধু কাজের ক্ষেত্রে দক্ষই করে তুলবে না, বরং সমাজে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইউসেপ বাংলাদেশ ও সহযোগীদের এই সম্মিলিত প্রয়াস দেশের প্রান্তিক নারী শ্রমশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক সচিব ড. মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অক্সফামের প্রতিনিধিদল, প্রকল্প প্রশিক্ষক এবং ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

অক্টোবর, ১৯৫১। হিমাচলের কল্পা অঞ্চলের এক দুর্গম পাহাড়ি গ্রাম। সেখান থেকে কয়েক কিলোমিটার হেঁটে এক তরুণী তাঁর বৃদ্ধ মাকে নিয়ে এসেছেন ভোটকেন্দ্রে। উদ্দেশ্য ছিল, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ।
৫ দিন আগে
রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে গ্রুমিং বা যৌন নির্যাতনের অভিযোগ উঠলে বিষয়টি ভয়াবহ রূপ নেয়। কারণ, সেখানে ক্ষমতা, প্রলোভন, গোপনীয়তা ও প্রভাব একসঙ্গে কাজ করে। সম্প্রতি রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের এমন কিছু সংবাদ দেখিয়ে দিয়েছে, গ্রুমিং পরিচিত ও ক্ষমতাধর ব্যক্তির হাতেও ঘটতে পারে।
৫ দিন আগে
প্রশ্ন: একটি স্কুটি কেনার জন্য ঋণের আবেদন করেছি। আমি একটি স্কুলে পড়াই এবং বেতনসংক্রান্ত কোনো সমস্যা নেই। কিন্তু আট মাস ধরে আমাকে এই লোনের জন্য ঘোরানো হচ্ছে। আমি ড্রাইভিং লাইসেন্স করিয়েছি। আমরা তিন বোন এবং আমার বাবা নেই। আমার মা চাকরি থেকে অবসর নিয়েছেন। লোনের গ্যারান্টার কাকে করা হলে আমার লোন পাওয়ার
৫ দিন আগে
আজ জাতীয় কন্যা শিশু দিবস। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অবস্থান বিশ্লেষণ করলে অগ্রগতি ও উদ্বেগের এক মিশ্র চিত্র সামনে আসে। বিগত বছরগুলোতে সরকারি নানা উদ্যোগ ও উপবৃত্তির কল্যাণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার প্রশংসনীয়ভাবে বেড়েছে এবং লৈঙ্গিক সমতা অর্জিত হয়েছে।
৫ দিন আগে