পুলিৎজারজয়ী মহাকাব্যিক উপন্যাস ‘গন উইথ দ্য উইন্ড’ লিখেছিলেন আমেরিকান লেখিকা ও সাংবাদিক মার্গারেট মানেরলিন মিচেল। জীবদ্দশায় মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তাঁর এই একটিমাত্র উপন্যাসই প্রকাশিত হয়েছিল। এটি সাহিত্যজগতে সৃষ্টি করে যুগান্তকারী ইতিহাস।
১৯৩৬ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় পুস্তক পুরস্কার এবং ১৯৩৭ সালে পুলিৎজার পুরস্কার পান। প্রকাশের পরপরই বইটি বিশ্বজুড়ে বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করে এবং পরে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়। সেটিকে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ক্ল্যাসিক হিসেবে আখ্যায়িত করা হয়। মার্গারেট মিচেল তাঁর সাহিত্য, সাংবাদিকতা ও ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের জীবন, সংগ্রাম ও ঐতিহ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছিলেন। সাংবাদিক হিসেবে তিনি প্রথাবিরোধী ও শ্রমজীবী নারীদের জীবন নিয়ে অনেক নিবন্ধ লেখেন। আটলান্টার বিমানচালক, নার্স ও সমাজসেবী নারীদের নিয়ে তাঁর লেখা ফিচারগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা মিচেলের ‘দ্য আটলান্টা জার্নাল’-এ প্রকাশিত অসংখ্য আলোড়ন সৃষ্টিকারী নিবন্ধ পরবর্তী সময়ে পুস্তকাকারে পুনরায় প্রকাশ করা হয়। কিশোরী বয়সে রচিত তাঁর ছোট উপন্যাসিকা ‘লস্ট লেইসেনে’ একজন নারীর স্বাধীন মানসিকতা, সাহসিকতা আর প্রেমের আত্মমর্যাদার চিত্র ফুটে ওঠে। মিচেলের জন্ম ১৯০০ সালের ৮ নভেম্বর। ১৯৪৭ সালের ১১ আগস্ট আটলান্টার একটি রাস্তায় ট্যাক্সির ধাক্কায় গুরুতর আহত হন। পরে ১৬ আগস্ট, ১৯৪৯ সালে তিনি মারা যান।

একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
৩ দিন আগে
আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজ
৩ দিন আগে
তাঁবুর পাশের পলিথিনের একটি পর্দা বা ফ্ল্যাপ সরালেই খোলা বাতাস ও আলো আসে। চারপাশে যত দূর চোখ যায়, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা যেন ভেঙে পড়া কংক্রিট আর দুমড়েমুচড়ে যাওয়া স্টিলের এক বিশাল স্তূপ। এটি গাজা!
৩ দিন আগে
বর্ষার পানিতে তলিয়ে যায় জমি, থেমে যায় চাষাবাদ। অথচ সেই পানির বুকেই গাওতায় ফলছে হলুদ, ঢ্যাঁড়স, শিম ও দেশি লাউ। মানিকগঞ্জের জয়নগর গ্রামের কৃষাণী আলপনা রানী সরকারের ভাসমান চাষে জলাবদ্ধ নিম্নাঞ্চলে বর্ষাকালেও সবজি ও মসলা উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পানিকে বাধা হিসেবে না দেখে লোকায়ত জ্ঞান কাজে লাগ
৩ দিন আগে