
‘শান্তি’ শব্দটির অর্থ ব্যক্তির অনুভূতি আর প্রেক্ষাপটভেদে আলাদা। কেউ কেউ শান্তি বলতে বোঝেন শুধু যুদ্ধবিরতি কিংবা কোনো রাষ্ট্রীয় আর রাজনৈতিক চুক্তিকে। কিন্তু সহিংসতাহীন রাজনৈতিক পরিস্থিতির বাইরেও একজন মানুষের দৈনন্দিন অস্তিত্বের সঙ্গে শান্তির গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে লজ্জা, ভয়, সামাজিক কুসংস্কার কিংবা শারীরিক অস্বস্তি কাটিয়ে উঠে নিজের শরীরে নিরাপদ ও স্বচ্ছন্দবোধ করা এবং স্বাধীনভাবে বাঁচার নামই প্রকৃত শান্তি। এই মানবিক ও বাস্তবমুখী বিশ্বভাবনা সামনে রেখে আন্তর্জাতিক ‘প্রজেক্টস ফর পিস ২০২৬’ অনুদান নিয়ে মাঠে নেমেছেন যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজের দুই তরুণ শিক্ষার্থী। তাঁরা হলেন বাংলাদেশের সাগুফতা অঞ্চল এবং কেনিয়ার ফেইথরোজ ড্যানিয়েল। বিশ্বজুড়ে গৃহীত ১২৫টি তৃণমূলভিত্তিক রূপান্তরমূলক উদ্যোগের অংশ হিসেবে তাঁরা প্রত্যেকে ১০ হাজার ডলারের আন্তর্জাতিক অনুদান পেয়ে এ বছরের জুলাই থেকে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছেন।
২০২৪ সালে বাংলাদেশে আঘাত হানা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ৩৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তখন ত্রাণ সংস্থাগুলোর দৃষ্টি ছিল শুধু খাবার ও পানির দিকে। কিন্তু দুর্যোগের মুহূর্তেও নারীদের পিরিয়ড থেমে থাকে না। প্যাড বা প্রয়োজনীয় উপকরণের অভাবে অসংখ্য মেয়ে স্কুলেও যেতে পারছিল না লজ্জা ও অস্বস্তিতে। এই চরম অভিজ্ঞতা থেকে সাগুফতা অঞ্চল এই উদ্যোগ নেন। গ্রামের প্রান্তিক নারীদের লক্ষ্য করে এই উদ্যোগ পরিচালিত হচ্ছে। সাগুফতা এবং তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন পুট আ পিরিয়ডের একটি টিম বাংলাদেশে একটি গ্রাম বেছে নিয়ে সেখানে প্রায় ৩০ জন নারীকে ট্রেইনার ও সিউয়িং কিট বা সেলাইয়ের সরঞ্জাম সরবরাহ করেছেন। লক্ষ্য হলো, কাপড়ের অবশিষ্ট টুকরা দিয়ে যেন নারীরা ঘরে বসে নিজেদের স্বাস্থ্যসম্মত ও পুনরায় ব্যবহারযোগ্য প্যাড তৈরি করতে পারেন। এই প্রশিক্ষিত নারীরা পরে তাঁদের সন্তান ও প্রতিবেশীদের শিখিয়ে সচেতনতা ছড়িয়ে দেবেন।
মানবিক এবং বাস্তবমুখী বিশ্বভাবনা সামনে রেখে আন্তর্জাতিক ‘প্রজেক্টস ফর পিস ২০২৬’ অনুদান নিয়ে মাঠে নেমেছেন যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজের দুই তরুণ শিক্ষার্থী। তাঁরা হলেন বাংলাদেশের সাগুফতা অঞ্চল এবং কেনিয়ার ফেইথরোজ ড্যানিয়েল। বিশ্বজুড়ে গৃহীত ১২৫টি তৃণমূলভিত্তিক রূপান্তরমূলক উদ্যোগের অংশ হিসেবে তাঁরা প্রত্যেকে ১০ হাজার ডলারের আন্তর্জাতিক অনুদান পেয়ে এ বছরের জুলাই থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।

কেনিয়ায় বড় হওয়ার সময়ে ফেইথরোজ ড্যানিয়েল স্বচক্ষে দেখেছেন, কীভাবে নারীরা পারিবারিক সহিংসতা ও যৌন নিপীড়নের শিকার হয়ে মানসিক ট্রমা এবং অর্থহীনতায় ভোগেন। আর্ট, ফ্যাব্রিক, সেলাই ও বয়নের মাধ্যমে এই মনস্তাত্ত্বিক ক্ষত নিরাময় করা এবং তাঁদের তৈরি পণ্য বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাধীন করে তোলাই এই প্রজেক্টের উদ্দেশ্য। ‘জিজিনদুকা’ শব্দের অর্থ শিকড় থেকে জেগে ওঠা। ১১ থেকে ২৩ বছর বয়সী গৃহহীন এবং শরণার্থী আশ্রয়কেন্দ্রের ২৫ জন তরুণী ও কিশোরীকে নিয়ে কাজ করছেন ফেইথরোজ ড্যানিয়েল। এখানে প্রফেশনাল আর্ট থেরাপিস্টদের সাহায্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জিজিনদুকা একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছে এবং এদের তৈরি পণ্য অনলাইন ডিজিটাল শপে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া কার্যক্রম শেষ হওয়ার পর পুরো সমাজকে নিয়ে পারিবারিক সহিংসতা বন্ধে খোলামেলা আলোচনারও পরিকল্পনা রয়েছে ড্যানিয়েলের।
সাগুফতা অঞ্চল স্মিথ কলেজের বায়োকেমিস্ট্রি এবং স্ট্যাটিসটিক্যাল অ্যান্ড ডেটা সায়েন্সেসের শিক্ষার্থী। স্কুলজীবন থেকে তিনি নারীদের পিরিয়ডসংক্রান্ত সোশ্যাল ট্যাবু ভাঙতে পুট আ পিরিয়ড নামের যুব সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের মাঝেও লজ্জা ছাড়া কাজ কিংবা পড়াশোনা করতে পারাটাই শান্তির সূচনা।
ফেইথরোজ ড্যানিয়েলও স্মিথ কলেজের স্ট্যাটিসটিক্যাল অ্যান্ড ডেটা সায়েন্সেসের শিক্ষার্থী। কেনিয়ার নির্যাতিত তরুণীদের পুনর্বাসন করতে মামা পাওয়ার নামের একটি উদ্যোগের প্রতিষ্ঠাতা। পরে জিজিনদুকার মাধ্যমে এই নিরাময় কার্যক্রমকে তিনি আরও সুদূরপ্রসারী করছেন।
তৃণমূল পর্যায় থেকে গড়ে তোলা এই ক্ষুদ্র পদক্ষেপগুলো আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে দারুণ প্রশংসিত হচ্ছে, যা সামাজিক পরিবর্তন আর প্রকৃত শান্তি প্রতিষ্ঠার পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সূত্র: স্মিথ কলেজ, ডেভিস ফাউন্ডেশন

‘চলো এগিয়ে যাই’ নারীদের গল্প। নির্দিষ্ট করে বললে, ৯৯ জন উদ্যোক্তা নারীর গল্প। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সৌন্দর্যবিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প...
১৬ ঘণ্টা আগে
সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, রাজনৈতিক সংকট অনেক ক্ষেত্রে সামাজিক সংকটে রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১৭ ঘণ্টা আগে
একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
৪ দিন আগে
আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজ
৪ দিন আগে