সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ ধারাবাহিকভাবে কমে যাওয়ায় নারী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।
বিবৃতিতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাম্প্রতিক নিয়োগসংক্রান্ত তথ্য এবং বিশেষজ্ঞদের মতামতে প্রশাসনে নারীর প্রতিনিধিত্ব কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। এটি শুধু পরিসংখ্যানের বিষয় নয়; বরং নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ।
মহিলা পরিষদের ভাষ্য, দেশে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। পাশাপাশি পরিবার ও সমাজে দায়িত্বের অসম বণ্টন, নিরাপত্তাহীনতা এবং সামাজিক বৈষম্যের কারণে নারীরা সমান প্রতিযোগিতার সুযোগ পান না। এর প্রভাব সরকারি চাকরি ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তাদের প্রতিনিধিত্বেও পড়ছে।
সংগঠনটি মনে করে, নারীদের জন্য নির্দিষ্ট কোটা পুনর্বহাল করা প্রয়োজন। তাদের মতে, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ইতিবাচক পদক্ষেপ এবং জাতিসংঘের সিডও সনদেও এ ধরনের বিশেষ ব্যবস্থার স্বীকৃতি রয়েছে। নারী কোটা বহাল রাখা কেবল নারীর অধিকার নিশ্চিত করার বিষয় নয় বরং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনেরও পূর্বশর্ত।
সরকারি চাকরি ও সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন স্তরে নারীরা সমান ও ন্যায্য প্রতিনিধিত্ব অর্জন না করা পর্যন্ত নারী কোটাসহ বিশেষ ইতিবাচক ব্যবস্থা বহাল রাখতে রাষ্ট্র ও সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেল। ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত তালেবান সরকার নারী ও মেয়েশিশুদের লক্ষ্য করে ১০০টির বেশি ফরমান বা নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে তাঁদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যকে...
১৩ ঘণ্টা আগে
একটা সময় ছিল, যখন ফ্যাশন মানেই ছিল নারীদের শরীর শক্ত কোরসেটে পিষে দমবন্ধ করে রাখা। অর্থাৎ ভারী পোশাকের নিচে শরীরের স্বাধীনতা বন্দী করে রাখা। ঠিক তখনই ফরাসি ফ্যাশনে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে গ্যাব্রিয়েল কোকো শ্যানেলের। তিনি বলেছিলেন, ‘বিলাসিতা যদি আরামদায়ক না হয়, তাহলে সেটি বিলাসিতার পর্যায়েই পড়ে না।
১৪ ঘণ্টা আগে
স্বামী নেই। বাংলাদেশের অন্য বিধবাদের মতো ছিল তাঁর অভাবের সংসার। কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছ থেকে পাওয়া ১ লাখ ৫০ হাজার টাকার ঋণে দূর হয়েছে অভাব। অক্লান্ত পরিশ্রমের ফলে হতাশা আর অনটন মাড়িয়ে সংসারে এসেছে সচ্ছলতা। গল্পটি যশোরের ঝিকরগাছার উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের...
১৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ইস্ট ডারহামের সিহ্যামের এক অ্যালটমেন্টের কুঁড়েঘরে প্রতিদিন জড়ো হন নানা বয়সের নারী। কেউ নিয়ে আসেন তাঁদের অসমাপ্ত স্বপ্ন, কেউবা জীবনের নতুন অধ্যায় শুরু করার সাহস। আর তাঁদের সামনে দাঁড়িয়ে কাইলি ডিক্সন বারবার মনে করিয়ে দেন, কোনো আইডিয়াকে সবাই আজব বলে উড়িয়ে...
১৬ ঘণ্টা আগে