
নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফ্ল্যাগশিপ ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা।
চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে সহজেই সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। একই সঙ্গে পিরিয়ড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে চিকিৎসকের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতামূলক সেশনও আয়োজন করা হচ্ছে।
এরই মধ্যে দেশের সাতটি মাদ্রাসায় সফলভাবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে হাজারো নারী শিক্ষার্থী এই সেবার আওতায় এসেছেন। ফ্রেশ অনন্যা আগামী মাসগুলোতে পর্যায়ক্রমে দেশের আরও শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে এই উদ্যোগ সম্প্রসারণ করবে।
এই উদ্যোগ সম্পর্কে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ‘ফ্রেশ অনন্যার এই উদ্যোগের লক্ষ্য শুধু স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা নয়, বরং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও পিরিয়ডবান্ধব পরিবেশ গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, পিরিয়ড একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী সহজলভ্য করা নারীদের স্বাস্থ্য, মর্যাদা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তাসনিম মোস্তফা আরও বলেন, ‘ফ্রেশ অনন্যা দেশের আরও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। নারীদের পিরিয়ড স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে ভবিষ্যতেও আমরা বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখব।’
যেসব প্রতিষ্ঠানে ইতিমধ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা।
প্রতিটি মাদ্রাসায় ভেন্ডিং মেশিন স্থাপনের পাশাপাশি পিরিয়ড স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সেশন আয়োজন করা হচ্ছে। চিকিৎসকের পরিচালনায় অনুষ্ঠিত এসব সেশনে পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা বজায় রাখার উপায় এবং পিরিয়ড নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করার বিষয়ে আলোচনা করা হয়।

মাদ্রাসায় পড়তে গিয়ে এক শিক্ষকের কাছে যৌন নির্যাতনের শিকার হয় ১১ বছরের এক শিশু। ভয়ে কয়েক মাস কাউকে কিছু বলেনি সে। শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। পরীক্ষায় জানা যায়, শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের জিজ্ঞাসায় শিশুটি কাঁপতে কাঁপতে শুধু বলে, ‘হুজুর’।
৩ ঘণ্টা আগে
‘চলো এগিয়ে যাই’ নারীদের গল্প। নির্দিষ্ট করে বললে, ৯৯ জন উদ্যোক্তা নারীর গল্প। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সৌন্দর্যবিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প...
৩ দিন আগে
সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, রাজনৈতিক সংকট অনেক ক্ষেত্রে সামাজিক সংকটে রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৩ দিন আগে
একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
৭ দিন আগে