
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা রোজা পালন করিনি। আমার ক্লাসের অনেক বন্ধুবান্ধবও এমন চাপা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। মানসিক যন্ত্রণা কমাতে কী করতে পারি?
ইসরাত জাহান সেমন্তি, ঢাকা
উত্তর: প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সুদূর খুলনা থেকে আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে রেখে ঢাকায় এসেছেন উচ্চশিক্ষা নেওয়ার জন্য। এটা কিন্তু আপনার জন্য একটি অনন্য অর্জন এবং সুযোগও বটে। তবে নানা কারণে মন খারাপ তো হতেই পারে। এটাই স্বাভাবিক।
এ থেকে বের হওয়ার কয়েকটি উপায় আছে—
» রুটিনমাফিক চলুন।
» পড়াশোনার বিষয়ে আর একটু মনোযোগ বাড়াতে পারেন।
» অস্বাস্থ্যকর খাবার না খেয়ে পুষ্টিকর খাবার দিয়ে ইফতার ও সেহরি করুন।
» ডায়েরি লিখতে পারেন। সেখানে আপনার কষ্ট, মন খারাপের অনুভূতি বা ভবিষ্যতের পরিকল্পনা অথবা নিজকে আপনি আর ১০ বছর পর কোথায় দেখতে চান, সেগুলো লিখে রাখতে পারেন।
» রমজানের শেষে ঈদ আসবে। বাড়ি গিয়ে কীভাবে আনন্দ উদ্যাপন করবেন, সেটার পরিকল্পনা করে ফেলতে পারেন।
» আপনার প্রিয় মানুষের জন্য পছন্দসই উপহার কিনে রাখতে পারেন।
» আপনার মতো আরও যাঁরা দূরদূরান্ত থেকে এসেছেন, তাঁদের সঙ্গে আপনি বন্ধুত্ব গড়ে তুলতে পারেন।
» আপনার পরিবারে গৃহকর্মী, তাঁদের সন্তানদের জন্য বা দরিদ্র আত্মীয়স্বজনের জন্য সীমিত সাধ্যের মধ্যে কিছু করার চেষ্টা করুন।
যখন অন্যের মঙ্গল ও কল্যাণের চিন্তা করবেন, তখন অনুভব করবেন, নিজের মনে থাকা কষ্টগুলো ফিকে হয়ে আসবে। পবিত্র রমজান মাস তাই তো শুধু সংযম সাধনার মাস নয়, আত্মোন্নয়নেরও সময়।

আন্তর্জাতিক নারী দিবস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডির জয়িতা টাওয়ারে চলছে সাত দিনব্যাপী ‘জয়িতা ঈদ মেলা-২০২৬’। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন জয়িতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
২ দিন আগে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়ন, মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে আসছে। ভবিষ্যতে সেই ধারা অব্যাহত থাকবে।
২ দিন আগে
ইউনিকো হসপিটাল আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করেছে। ‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
২ দিন আগে
নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে এ ধরনের ঘটনায় ২৬ হাজার ৭৯৮ জন কলারকে জরুরি সেবা দেওয়া হলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৮৬ জনে। আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের প্রধান ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানান
২ দিন আগে