সারা বিশ্বেই ফাইন ডাইনিং রেস্তোরাঁর রমরমা চলছে। এ ধরনের রেস্তোরাঁয় দামি খাবারের ফুল প্যাকেজ মেন্যু থাকে। কিছু রেস্তোরাঁয় আবার ড্রেস কোডও আছে। অভিজাত ভোজন রসিকেরা এসব রেস্তোরাঁর এক্সক্লুসিভ খাবার ও পানীয় চেখে দেখার জন্য বিপুল টাকা খরচ করতে কসুর করেন না।
এখন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এমন একটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। রেস্তোরাঁর মালিক সেলিব্রিটি তুর্কি শেফ নুসর-এট গোকসে, ‘সল্ট বে’ নামেই বিখ্যাত তিনি। রেস্তোরাঁর একটি খাবারের বিলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। বিলের অঙ্কটি চোখ কপালে ওঠার মতো— ১ কোটি ৭২ লাখ টাকার বেশি!
২০১৭ সালে ইন্টারনেটে একটি মিম ভাইরাল হওয়ার পর নুসর-এট গোকসে ওরফে সল্ট বে বিখ্যাত হয়ে ওঠেন। স্টেক সিজন করার জন্য অদ্ভুতভাবে লবণ ছিটানোর কৌশল তাঁকে রাতারাতি বিখ্যাত করে দেয়। সাদা শার্ট, চোখে সানগ্লাসের সঙ্গে তাঁর অদ্ভুত মুখোভঙ্গি এতে যোগ করে নতুন মাত্রা। বিশ্বের প্রায় সব বড় শহরে রেস্তোরাঁ খুলেছেন তিনি।
২০২১ সালের সেপ্টেম্বরে লন্ডনে নুসরেতের নতুন রেস্তোরাঁর খাবারের দাম সবাইকে হতবাক করে দিয়েছিল। দেখা যাচ্ছে, তাঁর আবুধাবির রেস্তোরাঁ লন্ডনেরটির চেয়ে আলাদা নয়। আবুধাবির আল মারিয়া দ্বীপে সল্ট বের রেস্তোরাঁর নাম দ্য গ্যালেরিয়া। গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁর একটি বিলের রসিদ শেয়ার করেছেন তিনি। বিল এসেছে ৬ লাখ ১৫ হাজার ৬৫ আমিরাতি দিনার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৮৩৫ টাকা!
তালিকায় সবচেয়ে দামি আইটেমগুলোর মধ্যে রয়েছে—দামি বোর্দো ওয়াইন, বাকলাভা এবং নুসরেতের সিগনেচার আইটেম গোল্ড-প্লেটেড ইস্তাম্বুল স্টেক। ছবির ক্যাপশনে নুসরেত লিখেছেন, ‘গুণগত মান কখনো ব্যয়বহুল হয় না।’
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে স্রেফ অপচয় বলে অভিহিত করেছেন। কেউ বলছেন, এটা দিনে দুপুরে ডাকাতি!

বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ দেখার দায়িত্ব পেয়েছেন দুই ফুটবলভক্ত। ফক্স ওয়ানের বিশেষ এই উদ্যোগে তাঁরা পাচ্ছেন ৫০ হাজার ডলার করে পারিশ্রমিক। নিউইয়র্কের টাইমস স্কয়ারে বসেই চলছে তাঁদের ‘পূর্ণকালীন’ বিশ্বকাপ দেখা।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের রাজনীতিতে গত এক দশকে এক চরম অস্থির সময় পার হয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে একে একে বিদায় নিয়েছেন ছয়জন প্রধানমন্ত্রী। কিন্তু এই রাজনৈতিক পালাবদলের ঝড়ের মধ্যেও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একটি আসন রয়েছে সম্পূর্ণ অপরিবর্তিত।
২ দিন আগে
ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
৫ দিন আগে
মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যই লাখো মানুষের হৃদয় জয় করেছে মার্লিন নামের একটি হাঁস। মাত্র দুই বছর বয়সী এই হাঁসকে এখন দেশটির ফুটবলপ্রেমীরা স্নেহভরে বিশ্বকাপের ‘তারকা সমর্থক’ হিসেবে গণ্য করছেন। এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও তাকে মেক্সিকোর ‘অ্যাম্বাসেডর’ বা দূত বলে...
৬ দিন আগে