
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ঘটেছে এক আজব ও মজার ঘটনা। মা-ছেলের কাণ্ডকারখানা এলাকাটিতে রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে। স্থানীয় নারী হলি লাফেভার্স এক সকালে দেখলেন, তাঁর বারান্দা ভর্তি ললিপপের বাক্স। ছোটখাটো দোকানের মতো অবস্থা। কিন্তু এই অর্ডার তিনি নিজে দেননি। কে দিয়েছে? মায়ের ফোনে খেলে বেড়ানো তাঁর ৮ বছরের ছেলে লিয়াম! আর এসব ললিপপের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা।
মায়ের ভাষায়, লিয়ামের মাথায় না কি দারুণ এক আইডিয়া এসেছিল—নিজে একটা কার্নিভ্যাল করবে। আর সেই কার্নিভ্যালে অংশ নেওয়া বন্ধুরা যাতে পুরস্কার পায়, সে জন্যই একেবারে হাজার হাজার ললিপপ কিনে ফেলল সে। লাফেভার্স পরে জানান, ছেলের উদ্দেশ্য আসলে খারাপ ছিল না, বরং দারুণ উদার ছিল। তবে ‘উদারতার’ খেসারতটা দিতে হচ্ছিল তাঁকেই।
কারণ, আমাজনে দেওয়া ওই অর্ডারে ছিল প্রায় ৭০ হাজার ‘ডাম-ডাম’ ললিপপ। এর মধ্যে ২২ বাক্স এসে পৌঁছাল সরাসরি বাড়ির দরজায়। আর সঙ্গে সঙ্গেই ব্যাংক অ্যাকাউন্ট চেক করে লাফেভার্সের মাথা ঘুরে গেল। একেবারে ৪ হাজার ডলারের বিল! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকার মতো। তিনি বলেন, ‘সংখ্যাটা দেখে আমি প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলাম।’
তবে বিপদ তখনো পুরোপুরি শেষ হয়নি। পরে জানা গেল, আরও ৮ বাক্স কোথাও আটকে আছে। শেষ পর্যন্ত পোস্ট অফিসে গিয়ে দেখা গেল, সেগুলো ফেরত পাঠানো হয়েছে।

এত কাণ্ডের পর শুরু হলো রিফান্ডের লড়াই। ব্যাংকের সঙ্গে যোগাযোগ, খোঁজখবর, এমনকি কয়েকটা টিভি চ্যানেলে বিষয়টা আলোচনায় আসার পর অবশেষে আমাজন থেকে ফোন আসে। তাঁরা জানায়, টাকা ফেরত দেওয়া হবে। লাফেভার্সও স্বস্তির নিশ্বাস ফেললেন।
এই ঘটনার পর তিনি ফোনের সেটিংস বদলে ফেলেছেন, যেন ভবিষ্যতে আর কোনো ‘কার্নিভ্যাল প্রজেক্ট’ গোপনে শুরু না হয়ে যায়।
এখন প্রশ্ন হলো—লিয়ামের স্বপ্নের কার্নিভ্যাল কি আর হবে? নাকি আপাতত কেবল মায়ের কড়া নজরদারির মধ্যেই থাকতে হবে তাকে? তবে যেটাই হোক, লিয়ামের এই মিষ্টি ‘কাণ্ডকারখানা’ আপাতত গোটা এলাকায় মজার আলোচনায় পরিণত হয়েছে।
তথ্যসূত্র: এপি

এর আগেও ‘দূর থেকে কাজ’ করার নিয়মের সীমা লঙ্ঘন করেছিলেন গ্রাহাম নামের ওই ব্যক্তি। হোম অফিসের কথা বলে ইন্দোনেশিয়ার বালিতে চলে গেছিলেন তিনি। তখন ব্যবস্থাপককে জানিয়েছিলেন, বাথরুমের সমস্যার সমাধানে একজন প্লাম্বারের জন্য বাড়িতে অপেক্ষা করছেন।
১১ ঘণ্টা আগে
কেউ গাড়ি কেনেন, কেউবা কেনেন বাড়ি। তবে চীনের এই নারী একটি আবাসিক এলাকার শুধু ১৯৬টি পার্কিং স্পেস কিনেছেন। তিনি সেগুলো ভাড়াও দিয়েছেন। তবে পার্কিং স্পেসগুলো কেনার কয়েক বছর পর চাহিদা বাড়তেই সেগুলোর ভাড়া দ্বিগুণ করার পাশাপাশি চড়া দামে বিক্রি করতে শুরু করেন তিনি...
৩ দিন আগে
ভারতের হায়দরাবাদে ছয় বছর বয়সী মেয়েকে হুসেইন সাগর লেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শিশুটির অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
৫ দিন আগে
কিছু বৈজ্ঞানিক আবিষ্কার এমন থাকে, যা একবার শুনলে আর কখনোই ভোলা যায় না। এটিও ঠিক তেমনই একটি। পিয়ার রিভিউড একটি গবেষণার তথ্য অনুযায়ী, নারীদের ত্যাগ করা বায়ু বা পাদের গন্ধ পুরুষদের তুলনায় বেশি দুর্গন্ধযুক্ত হয়। আওয়াজ বেশি বা বারবার হওয়ার কথা বলা হচ্ছে না, শুধু গন্ধটা...তুলনামূলক বেশি তীব্র। শুনলে একটু
৫ দিন আগে