সাধারণত সংঘবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে ভেড়া। পাল ধরে থাকলে ভেড়ার মতো প্রাণীরা শিকারিদের হাত থেকে রক্ষা পায়। তাই বলে টানা ১২ দিন একপাল ভেড়ার বৃত্তাকারে হাঁটতে থাকার ঘটনা বিরল। ঘটনাটি চীনের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়ার।
চীনা গণমাধ্যম পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, ইনার মঙ্গোলিয়ার একটি খামারে গত ১২ দিন ধরে টানা চক্রাকারে হেঁটে চলেছে একটি ভেড়ার দল। প্রতিবেদনের সঙ্গে একটি সিসিটিভি ফুটেজ যুক্ত করা হয়।
এতে দেখা যায়, কয়েক ডজন ভেড়া একটি বড় বৃত্তে ঘড়ির কাঁটার মতো করে হেঁটে চলেছে। কোনো কোনো ভেড়া বৃত্তের বাইরে থেকে সেগুলো দেখছে। আবার অনেক ভেড়া বৃত্তের মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ভেড়াগুলো পুরোপুরি সুস্থ। যদিও খাবার ও পানিপানের সময় ভেড়াগুলো ঘোরা বন্ধ করেছে কি না, তা উল্লেখ করা হয়নি।
ভেড়ার খামারের মালিক মিস মিয়াও বলেছেন, গত ৪ নভেম্বর থেকে উদ্ভট এই আচরণ শুরু করে ভেড়ার পাল। প্রথম দিকে মাত্র কয়েকটি ভেড়া এটি শুরু করে। এরপর আরও কয়েক ডজন ভেড়া যোগ দেয়। খামারটিতে ৩৪টি ভেড়ার খোঁয়াড় রয়েছে। তবে শুধু একটি খোঁয়াড়ে থাকা ভেড়ারা এমন অদ্ভুত আচরণ করছে।
এদিকে বৃত্তাকারে ভেড়ার হাঁটার ভিডিওটি পিপলস ডেইলি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করার পরপরই ভাইরাল হয়। এরপর শুরু হয় নানা জল্পনাকল্পনা। এরই মধ্যে এমন আচরণের কারণ উদ্ঘাটনের দাবি করেছেন ইংল্যান্ডের এক বিজ্ঞানী।
ইংল্যান্ডের গ্লচেস্টারের হার্টপুরি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক ম্যাট বেলের দাবি, সম্ভবত দীর্ঘ সময় ধরে ভেড়াগুলোকে ওই খামারে আটকে রাখা হয়েছে। তাই তাদের মধ্যে ‘স্টেরিওটাইপিক’ বা বাঁধাধরা আচরণ দেখা যাচ্ছে। দীর্ঘ সময় কোনো একটি জায়গায় আটকে রাখা হলে প্রাণীগুলোর চলাফেরায় সীমাবদ্ধতা তৈরি হয়, যা থেকে অবসাদগ্রস্ত হয়ে পড়ে প্রাণীরা। এ কারণেই বারবার একই জায়গায় চক্কর দিতে শুরু করে। ম্যাট বেল আরও জানিয়েছেন, ভেড়ারা সংঘবদ্ধ প্রাণী। একটি পালে থাকা সবাই একই সঙ্গে চলাফেরা করে, একই রকম আচরণ করে। আর এমন মানসিকতার কারণেই কয়েকটি ভেড়া বৃত্তাকারে ঘুরতে শুরু করার পর বাকি ভেড়ারাও সেই দলে যোগ দিয়েছে।
ল–র–ব–য–হ সম্পর্কিত আরও পড়ুন:

জার্মান গবেষকদের এক নতুন গবেষণায় দেখা গেছে, পশ্চিমাদের কাছে জনপ্রিয় পানীয় বিয়ার শুধু বিনোদনের জন্য নয়—এতে কিছু পুষ্টিগুণও থাকতে পারে। বিশেষ করে ভিটামিন বি৬-এর একটি সম্ভাব্য উৎস এই পানীয়। গবেষণাটি প্রকাশিত হয়েছে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ‘জার্নাল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি’-তে।
২ দিন আগে
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতে তাপমাত্রা যখন ক্রমাগত বাড়ছে, ঠিক তখনই এক নারী গরম থেকে বাঁচতে খুবই সহজ কিন্তু অস্বাভাবিক এই উপায় অবলম্বন করেছেন। তিনি স্থানীয় একটি হোটেলে গিয়ে এসি কামরা ভাড়া করেছেন।
৩ দিন আগে
মাত্র ১০০ ইউরো খরচ করে ১০ লাখ ডলারের বেশি মূল্যের চিত্রকর্মের মালিক বনে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনা বটে। কিন্তু বাস্তবে এমন এক ঘটনা ঘটেছে পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম ঘিরে আয়োজিত বিশেষ র্যাফলে।
৯ দিন আগে
যুগে যুগে রাজায় রাজায় যুদ্ধ হয়, আর উলুখাগড়া হিসেবে আমরা ইন্টারনেটের ডেটা খরচ করে সেসব তামাশা দেখি। কিন্তু এবারের তামাশাটা একটু বেশিই ‘স্বর্গীয়’ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা নিজেকে ছাড়া আর কাউকেই খুব একটা গুরুত্ব দেন না, তিনি এবার এআইয়ের মাধ্যমে নিজেকে প্রায় ‘যিশুর আসনে ব
১০ দিন আগে