ঝাল ঝাল ফুচকা, সঙ্গে টক—শুনেই জিভে জল আসবে অনেক মানুষের। তাই বলে কুকুরেরও যে ভালো লাগবে এই টক-ঝাল স্বাদ, তা কে জানত! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেল এই মজার কাণ্ড।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কুকুরের ফুচকা খাওয়ার ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, এক নারী তাঁর পোষা কুকুরছানাকে কোলে নিয়ে ফুচকার দোকানে এসেছেন। এরপর কুকুরটিকে ফুচকা খেতে দিলেন তিনি। অমনি কড়মড় শব্দে চিবিয়ে ফুচকা খেল ছানাটি। এরপর টকজল দিলে তা-ও একেবারে চেটে খেয়ে নিল। ফুচকাওয়ালাকেও বেশ উপভোগ করতে দেখা গেছে নতুন কাস্টমারের ফুচকা খাওয়া।
ভিডিওর শেষে যিনি ভিডিওটি ধারণ করছেন বলে মনে হচ্ছে, তিনি রসিকতা করে বিক্রেতাকে বলেন, ‘ওরিওর (কুকুরছানাটির নাম) কাছ থেকে ফুচকার দাম নেবেন কিন্তু!’
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সাড়া পড়ে যায়। এরই মধ্যে ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। আর সেই সঙ্গে মজার সব মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
যদিও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুকুরছানার দীর্ঘায়ু কামনার পাশাপাশি মজার সব মন্তব্য করেছেন অনেকে। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন, এমন খাবার পশুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। অপর একজন লিখেছেন, ‘এরা পড়ালেখা জানা মূর্খ।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে পোষা প্রাণীটির অভ্যাস খারাপ করবেন না।’
এর আগেও ওরিও নামের এই কুকুরছানার বিভিন্ন মজার কাণ্ডের ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। তবে ফুচকা খাওয়ার ভিডিওটি একটু বেশিই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ও প্রভাবশালী প্রায় ২০০ জন মানুষ প্রতি বছর একটি অত্যন্ত গোপনীয় বৈঠকে মিলিত হন। তাঁরা সেখানে কী করেন? কী নিয়ে আলোচনা করেন? অতিথি তালিকাতেই বা কারা থাকেন? দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের আড়ালে থাকা এই সব কৌতুহলোদ্দীপক প্রশ্নের উত্তর এবার সামনে এসেছে একটি...
৫ মিনিট আগে
বিশ্বকাপের সব ১০৪টি ম্যাচ দেখার দায়িত্ব পেয়েছেন দুই ফুটবলভক্ত। ফক্স ওয়ানের বিশেষ এই উদ্যোগে তাঁরা পাচ্ছেন ৫০ হাজার ডলার করে পারিশ্রমিক। নিউইয়র্কের টাইমস স্কয়ারে বসেই চলছে তাঁদের ‘পূর্ণকালীন’ বিশ্বকাপ দেখা।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের রাজনীতিতে গত এক দশকে এক চরম অস্থির সময় পার হয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে একে একে বিদায় নিয়েছেন ছয়জন প্রধানমন্ত্রী। কিন্তু এই রাজনৈতিক পালাবদলের ঝড়ের মধ্যেও ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একটি আসন রয়েছে সম্পূর্ণ অপরিবর্তিত।
২ দিন আগে
ঈশ্বরের কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং এক ভীতিকর চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে—
৫ দিন আগে