প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবহৃত বেশ পুরোনো এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। এরই মধ্যে এই স্যান্ডেল প্রায় ২ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি স্যান্ডেল জোড়া নিলামে তোলে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, স্যান্ডেল জোড়া বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। বার্কেনস্টক ব্র্যান্ডের জুতা তৈরিতে ব্যবহার করা হয় পাট, প্রাকৃতিক রাবার ও চামড়া। পরতে বেশ আরামদায়ক হওয়ায় স্টিভ জবসসহ বিশ্বখ্যাত অনেকেই এই ব্র্যান্ডের জুতা-স্যান্ডেল ব্যবহার করতেন এবং করেন।
১১ নভেম্বর নিলাম শুরু হয়ে চলে ১৩ নভেম্বর পর্যন্ত। স্যান্ডেল জোড়া প্রথমে ৬০ হাজার ডলারে বিক্রি হবে বলে মনে করা হয়েছিল। শেষ পর্যন্ত নিলামে ২ লাখ ১৮ হাজার ৭৫০ ডলারে বিক্রি হয় প্রয়াত জবসের এই স্যান্ডেল। তবে কে কিনেছেন তা জানা যায়নি।
এর আগে স্টিভ জবসের ওই স্যান্ডেল একাধিক প্রদর্শনীতে রাখা হয়েছিল। প্রথম ২০১৭ সালে ইতালির মিলানের একটি প্রদর্শনীতে স্থান পায় স্যান্ডেল জোড়া। পরবর্তী সময়ে মিলান থেকে জার্মানির কয়েকটি প্রদর্শনীতে নেওয়া হয়।
নিলাম সংস্থা জুলিয়ানস অকশনস জানায়, কর্ক ও জুট ফুটবেডে তৈরি এই স্যান্ডেলে স্টিভ জবসের পায়ের ছাপ পড়ে গেছে। বছরের পর বছর ব্যবহার করেছেন তিনি। ১৯৭০ থেকে ১৯৮০ পর্যন্ত ওই স্যান্ডেল ব্যবহার করেছেন। এটি পরা অবস্থায় অ্যাপলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন জবস।
১৯৭৬ সালে স্টিব জবস ও স্টিভ ওজনিয়াক ক্যালিফোর্নিয়ার লস অল্টোসে জবসের বাবা-মায়ের বাড়িতে অ্যাপল প্রতিষ্ঠা করেন। নিজের বাড়ির গ্যারেজে তৈরি করা সেই প্রতিষ্ঠান বদলে দেয় প্রযুক্তির দুনিয়া। প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালে স্টিভ জবস মারা যান। তবে মৃত্যুর পরেও যে তাঁর প্রতি মানুষের আগ্রহের কমতি নেই, তারই প্রমাণ মিলল সাম্প্রতিক নিলামে।

জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৬ ঘণ্টা আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
১৯ ঘণ্টা আগে
কখনো কখনো জীবনের কিছু গল্প শুনলে মনে হয়ে যেন সিনেমার কাহিনী। অবশ্য সিনেমাগুলো বাস্তবের ওপর নির্ভর করেই তৈরি হয় বেশির ভাগ সময়ই। কিন্তু বাস্তবতা কখনো কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর এমনই এক সিনেমাটিক জীবন মিনা ও মিনাল নামে দুই বান্ধবীর কিংবা বলা হয় দুই বোনের।
২ দিন আগে
নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
৬ দিন আগে