প্রচণ্ড গরম ও মরুভূমির জন্য আলাদা পরিচিতি আছে সৌদি আরবের। ইদানীং দেশটিতে বেশ বৃষ্টি ঝরলেও উষ্ণ জায়গা হিসেবে এর সুনাম তাতে ততটা হানি হয়নি। কিন্তু সৌদি আরবেও এমন কোনো কোনো জায়গা আছে, যেখানে গিয়ে গ্রীষ্মের মাসগুলোতে শীতল হতে পারবেন আপনি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের সূত্রে এ রকম তিনটি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেব আজ।
আশা করি সৌদি আরব গেলে এই জায়গাগুলোতে ভ্রমণের সুযোগ হাতছাড়া করবেন না। সেখানকার শীতল প্রকৃতি ও জলপ্রপাত জুড়িয়ে দেবে আপনার উত্তপ্ত শরীর।
আসির
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আসির এলাকা এমনকি স্থানীয় পর্যটকদের কাছেও একটি পছন্দের ভ্রমণ গন্তব্য। কারণ এলাকাটিতে বছরজুড়েই চমৎকার আবহাওয়া থাকে। তাপমাত্রা যখন একটু বাড়তির দিকে থাকে, তখন আবার বৃষ্টি হয়ে জায়গাটি শীতল হয়ে যায়। এখানকার পার্বত্য এলাকার পরিবেশ স্বাভাবিকভাবেই শীতল থাকে।
আসিরের পাহাড়ে-পর্বতে হাইকিং পছন্দ পর্যটকদের। নানা ধরনের হস্তশিল্পজাত দ্রব্যের জন্য বিখ্যাত টুইসডে মার্কেট। রিজাল আলমা নামের এক জাদুঘর এখানকার আরেক উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান।
এখানকার সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দর হলো আবহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (এএইচবি)।
আল-বাহা
সৌদি আরবের দক্ষিণে অবস্থিত আল-বাহা প্রদেশ গ্রীষ্মকালীন গন্তব্য হিসেবে পরিচিত। এখানকার চমৎকার আবহাওয়াই এর কারণ। শীতে জায়গাটিতে প্রচুর বৃষ্টিপাত হয়। বিখ্যাত রাঘাদান জাতীয় উদ্যানের অবস্থানও এই এলাকায়। চমৎকার সব ফুলের জন্য নাম আছে অরণ্যটির। ভাগ্য ভালো থাকলে মেঘের রাজ্যে হাঁটার এবং নানা ধরনের বন্যপ্রাণী দেখার অভিজ্ঞতা হতে পারে জাতীয় উদ্যানটিতে। এখানকার জলপ্রপাতগুলোও টানে পর্যটকদের।
আল-বাহাতে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর আছে।
তায়েফ
আরও অনেক পাহাড়ি শহরের মতো তায়েফে নিজের চারপাশে মেঘ জমা হওয়ার দৃশ্য মুগ্ধ করবে আপনাকে। জায়গাটির নামই তাই হয়ে গেছে, ‘মেঘের বন্ধু’। সারাওয়াত পর্বতমালার পূর্ব ঢালে ১ হাজার ৭০০ মিটার উচ্চতায় শহরটির অবস্থান। স্বাভাবিকভাবেই বছরজুড়ে এখানে শীতল আবহাওয়া বিরাজ করে।
আপনি সেখানে আরও উচ্চতায় যেতে পারেন। কিছু দক্ষিণের গ্রামীণ এলাকা দুই হাজার ৪০০ মিটার উচ্চতায় পৌঁছেছে। সেখানে স্থানীয় অধিবাসীদের ঐতিহ্য দেখেও চমৎকার সময় কাটবে। তায়েফ আঙুর, বেরি, ডালিম ও ডুমুরের মতো ফল উৎপাদনের জন্য বিখ্যাত। এটি সুগন্ধি গোলাপের জন্যও পরিচিত। গোলাপের সাত শতাধিক খামার আছে এখানে। এর পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন, বাজার, চমৎকার সব উদ্যান বাড়িয়েছে তায়েফের আকর্ষণ।
এখানে আন্তর্জাতিক একটি বিমানবন্দর আছে, তায়েফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

ইউরোপে অদ্ভুত এই চুরির ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। গয়না বা টাকা নয়, এবার চুরি হয়েছে বিপুল পরিমাণ চকলেট। গত সপ্তাহে ইতালির একটি উৎপাদন কেন্দ্র থেকে পোল্যান্ডের উদ্দেশে রওনা হওয়া একটি ট্রাক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ট্রাকটিতে ছিল প্রায় ১২ টন ওজনের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বার।
১ দিন আগে
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে আগামী ১১ জুন মেক্সিকো সিটির স্টেডিয়ামে পর্দা উঠবে এই আসরের। এরপর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
১ দিন আগে
ইতালিতে এক ভিন্নধর্মী ‘স্পাইডার-ম্যান’ এখন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি কোনো সিনেমার চরিত্র নন, বরং বাস্তব জীবনের এক মানবিক নায়ক। ৩২ বছর বয়সী ম্যাটিয়া ভিলারদিতা পেশায় একজন ডক শ্রমিক। তবে অবসর সময়ে তিনি স্পাইডার-ম্যানের পোশাক পরে অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটান।
২ দিন আগে
শিশুদের খেলনার মধ্যে গাড়ি থাকবেই। বাইক, জিপ, প্রাইভেট কার, রেসিং কার, ট্রাক—একেক শিশুর পছন্দের তালিকায় থাকে একেক গাড়ি। তবে এসবের সবগুলোই কিন্তু খেলনা। তবে চীনের এক শিশু এই খেলনা গাড়ির গণ্ডি পেরিয়ে আসল গাড়িতে মজেছে এক বছর বয়সেই। আর সাত বছর বয়সের মধ্যেই হয়ে গেছে পেশাদার কার রেসার।
২ দিন আগে