
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে আগামী ১১ জুন মেক্সিকো সিটির স্টেডিয়ামে পর্দা উঠবে এই আসরের। এরপর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।
চার বছর পরপর হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে বিশ্বের ফুটবলপ্রেমীদের উন্মাদনা আর অপেক্ষার উত্তেজনা থাকে তুঙ্গে। গ্যালারিতে বসে খেলা দেখতে কত কী করতে দেখা যায় ফুটবল-ভক্তদের। প্রতি বিশ্বকাপের মতো এবারও এর ব্যতিক্রম হয়নি। তিন দেশ মিলিয়ে হতে যাওয়া এই বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখতে নিজের বাড়ি বিক্রির ঘোষণা দিয়েছেন এক ফুটবল-ভক্ত।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানা যায়, ইংল্যান্ড ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক এই ফুটবলপাগল। বয়স তাঁর ৬২ বছর। এ পর্যন্ত ৯টি বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখেছেন অ্যান্ডি মেইন নামের এই অবসরপ্রাপ্ত শিক্ষক। জানালেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল মহাযজ্ঞে গ্যালারিতে থেকে দলকে সমর্থন দিতে তিনি তাঁর বাড়ি বিক্রি করতে প্রস্তুত।
সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড দলের সমর্থনে এটি হতে যাচ্ছে তাঁর দশম বিশ্বকাপ যাত্রা। এর আগে তিনি পুরুষ দলের ৯টি বিশ্বকাপ এবং ২০২৩ সালের নারী বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখেছেন। গ্যালারিতে হাতে বিশ্বকাপের একটি রেপ্লিকা ট্রফি নিয়ে দাঁড়িয়ে থাকা অ্যান্ডি মেইন এখন ইংল্যান্ড সমর্থকদের কাছে এক পরিচিত মুখ।
উত্তর ইংল্যান্ডে একটি বাড়ি আছে বর্তমানে থাইল্যান্ডপ্রবাসী মেইনের। সেই বাড়ি ৩ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করার আশা করছেন তিনি। এত দিন ভাড়ায় ছিল বাড়িটি। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য মিরর’কে মেইন বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার খরচ মেটাতেই বাড়িটি বাজারে তুলছি। ২৭ বছর ধরে বাড়িটি ছিল। ভাড়া দিয়ে রেখেছিলাম। নগদ টাকা হাতে পাওয়ার এটাই সঠিক সময় বলে মনে হয়েছে।’
মেইন আরও বলেন, ‘আমি পুরো টুর্নামেন্ট দেখতে চাই। আগামী ৩ জুন আমি যুক্তরাষ্ট্রে রওনা দেব এবং সেখানে সাত সপ্তাহ থাকব। তাই এর পেছনে বেশ বড় অঙ্কের টাকা খরচ হবে।’
মেইন জানান, ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচে তিনি গ্যালারিতে থাকবেন। এরপর ২৩ জুন ম্যাসাচুসেটসের ফক্সবরোতে ঘানার বিপক্ষে এবং ২৭ জুন নিউ জার্সিতে পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তিনি মাঠে উপস্থিত থাকবেন।
এদিকে যাতায়াতের উচ্চ ব্যয়ের পাশাপাশি ফিফার টিকিটের চড়া মূল্য নিয়েও কড়া সমালোচনা করছেন সমর্থকেরা। গত ডিসেম্বরে টিকিটের দাম সাধারণের নাগালে বাইরে চলে যাওয়ায় সমর্থক গোষ্ঠীগুলো ফিফার বিরুদ্ধে ‘চরম বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলেছিল। গ্রুপ পর্বের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১৪০ ডলার এবং ফাইনালের জন্য তা ছিল ৮ হাজার ৬৮০ ডলার পর্যন্ত। সমালোচনার মুখে পরে ফিফা কিছু আসনের দাম কমিয়ে ৬০ ডলার করার ঘোষণা দেয়।

ইতালিতে এক ভিন্নধর্মী ‘স্পাইডার-ম্যান’ এখন মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি কোনো সিনেমার চরিত্র নন, বরং বাস্তব জীবনের এক মানবিক নায়ক। ৩২ বছর বয়সী ম্যাটিয়া ভিলারদিতা পেশায় একজন ডক শ্রমিক। তবে অবসর সময়ে তিনি স্পাইডার-ম্যানের পোশাক পরে অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটান।
১৪ ঘণ্টা আগে
শিশুদের খেলনার মধ্যে গাড়ি থাকবেই। বাইক, জিপ, প্রাইভেট কার, রেসিং কার, ট্রাক—একেক শিশুর পছন্দের তালিকায় থাকে একেক গাড়ি। তবে এসবের সবগুলোই কিন্তু খেলনা। তবে চীনের এক শিশু এই খেলনা গাড়ির গণ্ডি পেরিয়ে আসল গাড়িতে মজেছে এক বছর বয়সেই। আর সাত বছর বয়সের মধ্যেই হয়ে গেছে পেশাদার কার রেসার।
১ দিন আগে
বেশ দরিদ্র পরিবার থেকে ধনকুবেরে পরিণত হয়েছেন চীনের ৫৫ বছর বয়সী নারী উদ্যোক্তা ইউ ওয়েনহং। সৌন্দর্যখাতে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে পরিচিতি পেলেও এবার তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে। সম্প্রতি বিয়ে করেছেন এই নারী ধনকুবের। আর এই বিয়েতে ‘যৌতুক’ দিয়েছেন ৫ কোটি ইউয়ান টাকার (বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকা
২ দিন আগে
কানাডার ভ্যানকুভারের উদ্দেশ্যে রওনা হওয়া ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের জন্য গতকাল যাত্রাটি হয়ে উঠছিলে যেন ‘কোথাও না যাওয়ার’ ফ্লাইট। প্রায় আট ঘণ্টা আকাশে থাকার পর সেটি আবার দিল্লিতে ফিরে আসে। কারণ, বিমান সংস্থাটি ভুলবশত এমন এক উড়োজাহাজ ব্যবহার করেছিল, যেটির কানাডায় প্রবেশের জন্য...
১১ দিন আগে