গোসলের সময় প্রস্রাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণ শুধু এই নয় যে, এতে এক ধরনের মুক্তি বা বিদ্রোহী রোমাঞ্চ অনুভূত হতে পারে। বরং গোসলের সময় প্রস্রাব করলে সামান্য হলেও পৃথিবীর পানিসম্পদ রক্ষা করা সম্ভব। বিষয়টি একটু হিসাব করে দেখা যাক।
প্রতিবার প্রস্রাব করার পর সাধারণত টয়লেটে ফ্লাশ করতে হয়। অন্যদিকে দুর্গন্ধযুক্ত মল টয়লেট থেকে সরিয়ে নিতে তুলনামূলকভাবে বেশি পরিমাণ পানি প্রয়োজন হয়। কিন্তু প্রস্রাবের ক্ষেত্রে ফ্লাশ শুরু হওয়ার পর সেটিকে সরিয়ে নিতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। আধুনিক অনেক টয়লেটে ফ্লাশ মাঝপথে বন্ধ করা সম্ভব হলেও বেশিরভাগ টয়লেটে তা করা যায় না। ফলে প্রতিবার প্রস্রাবের পর প্রয়োজনের তুলনায় অনেক বেশি পানি নষ্ট হয়।
আধুনিক পশ্চিমা ধরনের একটি টয়লেটে গড়ে একবার ফ্লাশ করতে প্রায় ৬ লিটার বা ১ দশমিক ৬ গ্যালন পানি ব্যবহার হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে ২৪ ঘণ্টায় প্রায় সাতবার প্রস্রাব করেন। সেই হিসাবে শুধু প্রস্রাব ফ্লাশ করতেই একজন মানুষ প্রতিদিন প্রায় ৪২ লিটার বা ১১ দশমিক ১ গ্যালন পানি ব্যবহার করেন।
একজন মানুষ প্রতিদিন একই হারে প্রস্রাব করেন ধরে নিলে, এক বছরে শুধু প্রস্রাব ফ্লাশ করতেই তার প্রায় ১৫ হাজার ৩৩০ লিটার বা ৪ হাজার ৫০ গ্যালন পানি ব্যবহার হয়। এবার হিসাবটা যদি বাংলাদেশের মতো পুরো একটি দেশে ক্ষেত্রে করা হয়, তাহলে বিষয়টি আরও বড় হয়ে দাঁড়ায়।
বাংলাদেশের জনসংখ্যা প্রায় প্রায় ১৮ কোটির বেশি। আবার যুক্তরাষ্ট্রের লোকসংখ্যা ৩১ কোটি ৯০ লাখ। ধরে নেওয়া যাক, সেখানকার সবাই একই হারে প্রস্রাব করেন। বাস্তবে অবশ্য সবাই একইভাবে প্রস্রাব করেন না, কিন্তু এখানে মোটামুটি সঠিক একটি হিসাবের জন্য এই অনুমান করা হচ্ছে। এই হিসাবে, শুধু প্রস্রাবের জন্য যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ৪ দশমিক ৯ ট্রিলিয়ন লিটার বা ১ দশমিক ৩ ট্রিলিয়ন গ্যালন পানি টয়লেটে ফ্লাশ হয়ে যায়।
তুলনা করলে দেখা যায়, এই পরিমাণ পানি দিয়ে প্রতি বছর প্রায় ১৯ লাখ ৭০ হাজার অলিম্পিক আকারের সুইমিং পুল ভরে ফেলা যায়। অর্থাৎ, সেই পরিমাণ পানিই কেবল প্রস্রাব টয়লেট থেকে সরিয়ে নিতে ফ্লাশ করে ফেলে দেওয়া হচ্ছে।
এখন কেউ যদি গোসলের সময় প্রস্রাব করেন, তাহলে এই পরিমাণ পানির ব্যবহার অনেকটাই কমানো সম্ভব। ধরা যাক, গোসলের সময় প্রস্রাব করার কারণে একজন মানুষ দিনে সাতবারের বদলে টয়লেটে মাত্র ছয়বার প্রস্রাব করেন। তাহলে এক বছরে তিনি প্রায় ২ হাজার ১৯০ লিটার বা ৫৭৯ গ্যালন টয়লেটের পানি সাশ্রয় করতে পারবেন। এই হিসাব পুরো যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ওপর প্রয়োগ করলে দেখা যায়, বছরে প্রায় ৬৯৯ বিলিয়ন লিটার বা ১৮৫ বিলিয়ন গ্যালন পানি সাশ্রয় করা সম্ভব।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে পানির সরবরাহ এখন অত্যন্ত কমে যাচ্ছে। এর একটি কারণ মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন। অন্যদিকে পানিসম্পদের অদক্ষ ব্যবহারও পরিস্থিতিকে আরও খারাপ করছে। তাই পৃথিবীর জন্য সামান্য হলেও উপকার করতে চাইলে গোসলের সময় প্রস্রাব করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে অন্তত প্রস্রাব ফ্লাশ করার জন্য বিপুল পরিমাণ পানি অপচয় কমানো সম্ভব।
তথ্যসূত্র: আইএফএলসায়েন্স

নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
২ ঘণ্টা আগে
মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৮ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৯ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
১০ দিন আগে