
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কয়েক হাজার মানুষের ভোটে শহরের সবচেয়ে মোটা কুকুর নির্বাচন করা হয়। এতে মোট ৩৯ হাজার ৯০৪টি ভোট পেয়ে শিরোপা জিতে নিয়েছে হাউস খাসের দক্ষিণ দিল্লি এলাকার জনপ্রিয় কমিউনিটি ডগ বা পথকুকুর ‘গোলা’।
‘ফ্যাট ডগস অব দিল্লি’ শিরোনামের প্রতিযোগিতাটিতে দিল্লির বিভিন্ন পাড়া-মহল্লা থেকে ৬৪টি কুকুর অংশ নেয়। পছন্দের কুকুরকে বিজয়ী করতে ভক্ত ও স্থানীয় বাসিন্দারা ইনস্টাগ্রাম পোস্ট, ব্যানার, ডিজিটাল পোস্টার, ট্রল-মিম ও রিলস তৈরি করে জোর প্রচার-প্রচারণা চালান।
গত বুধবার অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে মেহেরৌলি ও সাকেত এলাকার কুকুর গোগোকে হারিয়ে বিজয়ী হয় ৭৫ কেজি ওজনের গোলা। দুর্ভাগ্যবশত, প্রতিযোগিতা চলাকালেই বার্ধক্যজনিত কারণে গোলার মৃত্যু হয়। তবে মৃত্যু সত্ত্বেও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তার সমর্থকেরা ভোট দেওয়া অব্যাহত রাখেন এবং বিপুল ব্যবধানে তাকে বিজয়ী করেন।
প্রতিযোগিতার আয়োজকেরা জানিয়েছেন, অনলাইন ও অফলাইনে পরিচালিত ভোটে গোলা মোট ৩৯ হাজার ৯০৪টি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে। সাকেত, কমলা নগর ও পাঞ্জাবি বাগের মতো বিভিন্ন এলাকার জনপ্রিয় ক্যাফেগুলোতে সত্যিকারের নির্বাচনের মতোই ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল। যেখানে ভোটাররা ব্যালট পেপারে সিল দিয়ে ও আঙুলে ভোটের কালি লাগিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
কেবল বিনোদনই নয়, এই অভিনব আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দিল্লির স্থানীয় পথকুকুরদের প্রতি মানুষের সহানুভূতি বাড়ানো। আয়োজক সংস্থা জানিয়েছে, এই উদ্যোগ থেকে প্রাপ্ত অনুদান ও সহায়তা পথকুকুরদের আশ্রয়স্থল তৈরি, খাবার, ওষুধ ও বিশেষ কলার সরবরাহে ব্যয় করা হবে। এই আয়োজন ও গোলার জয় পুরো দিল্লির পশুপাখিপ্রেমীদের এক সুতায় গেঁথেছে।
তথ্যসূত্র: এনডিটিভি

১৯৬০ সালে বিশ্বের অন্যতম প্রধান বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’ একটি গবেষণাপত্র প্রকাশ করেছিল। শিরোনাম ছিল অত্যন্ত স্পষ্ট কিন্তু ভয়ংকর—‘Doomsday: Friday, 13 November, A. D.2026’ অর্থাৎ, “মহাপ্রলয় দিবস: ১৩ নভেম্বর, শুক্রবার, ২০২৬ খ্রিস্টাব্দ। ”
৬ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে এখন চলছে এক ব্যতিক্রমী নির্বাচন। শহরের সবচেয়ে ‘মোটাসোটা’ বা ভারী বেওয়ারিশ কুকুরকে মুকুট পরাতে এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজন ঘিরে কয়েক হাজার ভোটার ও সমর্থকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
২ দিন আগে
প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
৫ দিন আগে
ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
১৩ দিন আগে