Ajker Patrika

হামের উপসর্গে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামের উপসর্গে ২ জনের মৃত্যু
ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৯ জন। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭২ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৬ জন, চট্টগ্রামে ১১৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯০, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৪ হাজার ১৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন। চলতি বছর হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১৯৯। এর মধ্যে ২৪ হাজার ৫২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত