
একেবারে শেষ মুহূর্তে এসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। তড়িঘড়ি করে তাই দল ঘোষণা করেছে স্কটিশরা। যাঁদের মধ্যে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফ। পাকিস্তানি বা পাকিস্তানি বংশোদ্ভূতদের ভারতীয় ভিসা নিয়ে সাম্প্রতিক সময়ে যা হচ্ছে, তা হবে না বলে আশ্বস্ত করেছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। শেষ মুহূর্তে তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আইসিসি। যদিও এভাবে বিশ্বকাপে খেলতে চায়নি স্কটিশরা। ছোট সংস্করণের বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ায় মন খারাপ হচ্ছে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।