আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরাট কোহলির অবসরের কেবল দুই মাস পেরিয়েছে। বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে অবসর নেওয়া কোহলি ক্রিকেটের এই সংস্করণে গড়েছেন অসংখ্য রেকর্ড। সেই কোহলির একটি রেকর্ডের পেছনে ছুটছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ম্যাকমুলেন যেন ছিলেন ‘ওয়ান ম্যান আর্মি’। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্কটল্যান্ড ধবলধোলাই হয়েছে ৩-০ ব্যবধানে। অথচ স্কটিশদের বিধ্বস্ত হওয়ার সিরিজেই ১৩৪ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ম্যাকমুলেন। রানের ফোয়ারা ছোটানো স্কটল্যান্ডের এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে এ বছর টি-টোয়েন্টি তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, যার দুটি এসেছে এই সিরিজে এবং আরেকটি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে এক বছরে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলায় ম্যাকমুলেনের সামনে এখন শুধু কোহলিই। ২০১৬ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারবার ফিফটি পেরিয়েছিলেন কোহলি।
এক বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দুটি করে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার ঘটনা ১৪টি, যার মধ্যে বাবর আজম দুবার (২০১৮ ও ২০১৯ সাল) এমন কীর্তি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া ভারতের আরেক তারকা রোহিত শর্মা ২০১৬ সালে দুটি ফিফটি করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাকিস্তানের দুই ভাই কামরান আকমল, উমর আকমল দুজনেই ২০১০ সালে অজিদের বিপক্ষে দুটি করে ফিফটি করেছিলেন। এই তালিকায় আছেন ইউনিভার্স বস ক্রিস গেইলও।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির চার ফিফটি ছিল টানা চার ইনিংসে। অজিদের বিপক্ষে এই কীর্তি আর কারও নেই। ভবিষ্যতেও যে আর কেউ সেটা ভাঙতে পারবেন না, সেটা হলফ করে বলা যাচ্ছে না। কারণ চার-ছক্কার খেলা টি-টোয়েন্টিতে কত রেকর্ডই তো নতুন করে ভাঙাগড়া হয়। সেখানে কোহলিকে তো ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে আর দেখাই যাবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৮ বার ফিফটি পেরোনো ইনিংস খেলেন কোহলি। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকায় কোহলির পরে দুইয়ে বাবর। ম্যাকমুলেনেরও অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এই তিনটিই।
টি-টোয়েন্টিতে এক বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস
দল ইনিংস সংখ্যা বছর
বিরাট কোহলি ভারত ৪ ২০১৬
ব্র্যান্ডন ম্যাকমুলেন স্কটল্যান্ড ৩ ২০২৪
কামরান আকমল পাকিস্তান ২ ২০১০
উমর আকমল পাকিস্তান ২ ২০১০
জেপি ডুমিনি দক্ষিণ আফ্রিকা ২ ২০০৯

নায়ক হওয়ার জন্য পেদ্রো পোরোর নাম কেউ আগে থেকে লিখে রাখেনি। এমন মঞ্চে আলোটা সাধারণত ফরোয়ার্ডদের জন্যই তোলা থাকে। গোল করলে তাঁদের নিয়ে কথা হয়, ম্যাচ জিতলে তাঁদের মুখই ছাপা হয় পরদিনের পত্রিকায়। রাইটব্যাকের কাজ বরং উল্টো; তাঁদের পারফরম্যান্সে পূর্ণতা মেলে তখনই, যখন আলাদা করে কাউকে কথা বলতে হয় না।
১০ মিনিট আগে
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস, ভালোবাসা এখন আর বোধ হয় কোনো ফুটবলপ্রেমী আর্জেন্টাইনের কাছেই অজানা নয়। এবারের বিশ্বকাপের কথাই বলি, এখন আর ভেঙেচুরে পরিচয়ও দিতে হয় না। কোথাও বাংলা কথা শুনলেই আর্জেন্টাইনরা দ্রুত বুঝে ফেলে ‘বাংলাদেশের মানুষ’।
২ ঘণ্টা আগে
আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা
২ ঘণ্টা আগে