২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন ব্যাটারদের বধ্যভূমি। ওয়েস্ট ইন্ডিজ বা যুক্তরাষ্ট্র যেখানেই খেলা হোক না কেন, বেশিরভাগ সময়ই ব্যাটারদের রানের জন্য হাঁসফাঁস করতে দেখা যাচ্ছে। ধারার বিপরীতে গিয়ে অ্যান্টিগায় গতরাতে ওমানের বিপক্ষে স্কটল্যান্ড রীতিমতো ঝড় তুলেছে। ওমানকে উড়িয়ে স্কটিশদের পরবর্তী লক্ষ্য এখন অস্ট্রেলিয়া।
অ্যান্টিগায় গত রাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করেছে ওমান। ১০০ থেকে ১২০ রান যেখানে জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছে এবার, সেখানে ১৫০ রান করে ওমানের আত্মবিশ্বাসী থাকাটাই ছিল স্বাভাবিক। এশিয়ার দলকে এখানেই ভুল প্রমাণ করেছে স্কটল্যান্ড। ১৩.১ ওভারে ৩ উইকেটে ১৫৩ রান তুলে ফেলে স্কটল্যান্ড। ৩ ম্যাচে ২ জয় ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় স্কটিশরা ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। + ২.১৬৪ নেট রানরেট নিয়ে সুপার এইটে খেলার দারুণ সম্ভাবনা রয়েছে তাদের।
ওমানের বিপক্ষে গত রাতে ম্যাচসেরা হয়েছেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় উইকেটে জর্জ মুনসির সঙ্গে ২৯ বলে ৬৫ রানের জুটি গড়ে মূলত স্কটিশদের জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন ম্যাকমুলেন। ২৭ বলে ফিফটি তুলে নিয়েছেন ম্যাকমুলেন। চতুর্থ উইকেটে ম্যাথু ক্রস ও ম্যাকমুলেনের ২০ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটিতেই ৪১ বল হাতে রেখে জয় পেয়েছে স্কটিশরা। নেট রানরেটের কথা চিন্তা করেই এমন আগ্রাসী ব্যাটিং কি না, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই প্রসঙ্গে ম্যাকমুলেন বলেন,
‘ম্যাচ জিতে পয়েন্ট পাওয়াই ছিল মূল লক্ষ্য। তবে পানি পানের বিরতির সময় আলোচনা করছিলাম যে আমাদের পক্ষে এটা সম্ভব। আত্মবিশ্বাসী হয়েই আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাচ্ছি। এই পরিকল্পনা রয়েছে আপাতত।’
স্কটল্যান্ডের পরের ম্যাচ সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপে টিকে থাকতে ওমান ম্যাচে এমন বিশাল জয় দরকার ছিল স্কটল্যান্ডের। স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন বলেন, ‘আজ (গতকাল) সেরা খেলাটাই ছিল গুরুত্বপূর্ণ। এই জয়ের পর আমরা দারুণ অবস্থানে নিজেদের নিয়ে গিয়েছি। এমন উইকেটে এটা বেশ গুরুত্বপূর্ণ।’

নায়ক হওয়ার জন্য পেদ্রো পোরোর নাম কেউ আগে থেকে লিখে রাখেনি। এমন মঞ্চে আলোটা সাধারণত ফরোয়ার্ডদের জন্যই তোলা থাকে। গোল করলে তাঁদের নিয়ে কথা হয়, ম্যাচ জিতলে তাঁদের মুখই ছাপা হয় পরদিনের পত্রিকায়। রাইটব্যাকের কাজ বরং উল্টো; তাঁদের পারফরম্যান্সে পূর্ণতা মেলে তখনই, যখন আলাদা করে কাউকে কথা বলতে হয় না।
১০ মিনিট আগে
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস, ভালোবাসা এখন আর বোধ হয় কোনো ফুটবলপ্রেমী আর্জেন্টাইনের কাছেই অজানা নয়। এবারের বিশ্বকাপের কথাই বলি, এখন আর ভেঙেচুরে পরিচয়ও দিতে হয় না। কোথাও বাংলা কথা শুনলেই আর্জেন্টাইনরা দ্রুত বুঝে ফেলে ‘বাংলাদেশের মানুষ’।
২ ঘণ্টা আগে
আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা
২ ঘণ্টা আগে