
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. জুয়েলকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রদল নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে পৌর শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জুয়েল পৌর শহরের সাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার বাসিন্দা।
এর আগে এক স্কুলছাত্রীর বড় বোন ৯ ডিসেম্বর রাতে বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি তদন্ত শেষে মামলার আকারে গ্রহণ করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, জুয়েলকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
২১ মিনিট আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৩০ মিনিট আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৩৯ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৪১ মিনিট আগে