
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার দুপুরে র্যাব-১২-এর উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. ফারহান-উজ-জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। তল্লাশির একপর্যায়ে একটি ট্রাক থেকে ৫১ কেজি গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়। ট্রাকটি মাদক পরিবহনে ব্যবহৃত হতো বলেও জানায় র্যাব।
আটক দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আজিজুল হক (৩২) এবং একই উপজেলার একবরপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে মো. বিশু আলী (২৮)।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে দুজনই দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ট্রাকযোগে সরবরাহের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সুনামগঞ্জের পাঁচ আসনের মধ্যে দুটিতেই বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী রয়েছে বিএনপির। তাঁরা হচ্ছেন সুনামগঞ্জ-৩ আসনে আনোয়ার হোসেন এবং সুনামগঞ্জ-৪ আসনে জয়নুল জাকেরিন। দল থেকে বহিষ্কার করলেও ভোটের মাঠে তাঁদের ঘিরে রয়েছে নানা সমীকরণ। তাঁরা ধানের শীষের ভোটে ভাগ বসাতে পারলে এর সুবিধা পাবে জামায়াত।
১ ঘণ্টা আগে
সীমান্তঘেঁষা গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন রাজশাহী-১। কৃষিকাজে সেচের সমস্যা দুই উপজেলাতেই প্রকট। প্রতিবছরই পানির অভাবে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। আরেক সমস্যা মাদক; এর প্রভাব গোদাগাড়ীতে বেশি। প্রতিবার ভোটের আগে প্রার্থীরা এ দুটি সমস্যার সমাধানে আশ্বাস দেন।
১ ঘণ্টা আগে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ২০২১ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী তিনি। সম্প্রতি তিনি কথা বলেছেন আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসানের সঙ্গে।
১ ঘণ্টা আগে
রাত পোহালেই কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচন ঘিরে সীমান্তবর্তী জেলা যশোরের ছয়টি আসনে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সীমান্ত ও জেলা-উপজেলার বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় অভিযান চালিয়ে...
১ ঘণ্টা আগে