সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে চাঁদ মিয়া সরকার নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগারচর গ্রামে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনাসদস্য। বাড়ি উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামে।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, লোহার পাইপবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়িকে ওভারটেক করতে গিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানটি উল্টে যায়। এ সময় অটোভ্যানে থাকা যাত্রী চাঁদ মিয়া লোহার পাইপের সঙ্গে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অটোভ্যানের চালক ও আরেক যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। তবে তাঁদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোনতাজ আলী বলেন, নিহত ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বলছে, জমিজমার বিরোধে তাকে হত্যা করা হয়েছে।
৯ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী এসি বাস ও মাহিন্দ্রা জিতো (লেগুনা) গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এ দুর্ঘটনা ঘটে...
১৫ মিনিট আগে
পঞ্চগড় সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান ঠেকাতে নতুন একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া বিওপির উদ্বোধন করা হয়...
১৬ মিনিট আগে
চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক বলেন, ‘রফিকুল ইসলাম সবুজ একাধিকবার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এ বিষয়ে আমার কাছে কোনো অনুমতি নেননি। তবে অনেক নাগরিক এতে ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।’
২৭ মিনিট আগে