
সংরক্ষিত নারী আসনের ৫০ সদস্যকে জাতীয় সংসদ অধিবেশনে স্বাগত জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আজ সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। নারী সদস্যদের আগমনের ফলে সংসদ আজ পূর্ণতা পেয়েছে। তাঁদের অভিনন্দন।
আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণ, এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত শেষে এ মন্তব্য করেন স্পিকার।
এ দিন সংরক্ষিত নারী আসনের সদস্যদের উপস্থিতি ও সংসদে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা উঠে আসে প্রশ্নোত্তর পর্বেও।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্দেশে সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার রানু। সংসদে নারী সদস্যদের আরও বেশি কথা বলার সুযোগের দাবি করে তিনি স্পিকারের উদ্দেশে বলেন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত। প্রত্যেক রাজনীতিবিদের জীবনের স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। আমরা যে ৫০ জন এই সংসদে এসেছি, আপনি যদি আমাদের কথা বলার সুযোগ দেন, তাহলে আমরা ৫০টি অলংকার নয়, ৫০টি নারী জাতির অহংকার হিসেবে নিজেদের পরিচিত করব।’
প্রশ্ন করার আগে নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রেহানা আক্তার রানু। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ থেকে ৩০ বছর আগে আমি আপনার নির্বাচনী এলাকার জনসভায় বক্তব্য দিয়েছিলাম। আমি আপনার জনপ্রিয়তা দেখেছি। আপনি সাতবার এমপি হয়েছেন। আমিও আপনার মতো সাতবার এমপি হতে চাই। এই কারণে এই সংসদে কথা বলার সুযোগ চাই।’
এই সংসদ সদস্যের বক্তব্য দীর্ঘ হওয়ায় কার্যপ্রণালি বিধি অনুসরণ করে প্রশ্নে আসার অনুরোধ জানান স্পিকার। তিনি বলেন, সংসদ পরিচালিত হবে কার্যপ্রণালি বিধিমোতাবেক। এই প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্ন করার সুযোগ আছে।
পরে রেহানা আক্তারের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ‘এখানে রেহানা আক্তার রানু যা বলেছে, সেটা আমি ধরে নেব যে সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যের বক্তব্য। সুতরাং, এটার পুনরাবৃত্তি করার আপনারা চেষ্টা করবেন না।’
এ সময় এ নারী সদস্যের সাতবার এমপি হওয়ার আকাঙ্ক্ষার জবাবে স্পিকার বলেন, ‘বক্তৃতা দিয়ে তো সাতবার এমপি হওয়া যায় না। আপনারা এলাকায় মানুষের সঙ্গে মিশে কাজ করেন। আপনারা সাতবার কেন, ২৭ বারও হতে পারবেন ইনশা আল্লাহ।’

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
১০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
২৩ মিনিট আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৩ ঘণ্টা আগে