
সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের সঙ্গে সঙ্গে আসনটি শূন্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এ কথা জানান স্পিকার। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তাঁর এই আসন শূন্য হয়ে গিয়েছে। আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি।’
স্পিকার আরও বলেন, ‘গেজেট আসার পরে অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদের বিধান হলো এই যে, এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত এলাকা ও স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে...
২৪ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও স্লট ব্যবস্থাপনা সীমিত থাকায় সৌদি এয়ারলাইনস ফ্লাইদিলের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুরোধ তাৎক্ষণিকভাবে বিবেচনা করা সম্ভব হচ্ছে না। তবে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দাম্মাম ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া
৩৬ মিনিট আগে
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৭ অক্টোবর। ওই তারিখের পর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
অপরাধীদের অবৈধ সম্পদের উৎস, অর্থপাচারের পদ্ধতি, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক নির্ণয়ের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বিও হিসাব, ব্যবসায়িক স্বার্থ, ট্রাস্ট এবং বিভিন্ন দেশে বিনিয়োগ তহবিল...
২ ঘণ্টা আগে