Ajker Patrika

পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

পাবনা প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২১: ৫১
পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
গুলিতে নিহত আব্দুস সালাম হাজী ও রিপন হোসেন। ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ শনিবার বিকেল ৪টার দিকে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন আতাইকুলা থানায় মামলাটি করেন। থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না এবং তদন্তে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে প্রদীপ কুমার সাহা বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুষ্পপাড়া হাটে গুলিতে নিহত হন হাটের ইজারাদার ও কার্যক্রম নিষিদ্ধ পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম হাজী (৫৫) এবং তাঁর ভাগ্নে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০)।

আব্দুস সালাম আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। রিপন একই এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আব্দুস সালামকে জামায়াতের বিভিন্ন মিছিল ও সমাবেশে দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় আব্দুস সালাম ও রিপন হাটের পাশে নিজেদের কার্যালয়ে বসে নাশতা করছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত